০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

নীলের বিশ্বায়ন – নীল ও ঔপনিবেশিক বাংলায় গোয়েন্দাগিরি (পর্ব-৯)

  • Sarakhon Report
  • ১২:০০:১২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • 158

পিয়ের পল দারাক ও ভেলাম ভান সেন্দেল

অনুবাদ : ফওজুল করিম

গুয়াতেমালার নীলের বিলুপ্তি
মধ্য আমেরিকা উপনিবেশের গুরুত্বপূর্ণ রফতানী পণ্য ছিল নীল। এই নীল বাজারে পরিচিত ছিল গুয়াতেমালার নীল হিসাবে। এই নীলের অধিকাংশই উৎপাদিত হত প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চলে যেমন গুয়াতেমালা, এল সালভেদর ও নিকারাগুয়ায়।” গুয়াতেমালার ব্যবসায়ীরা অর্থ দাদন দিত নীলচাষীদের, আর এভাবে তারা নিয়ন্ত্রণ করত রফতানী বাণিজ্য। মধ্য আমেরিকার নীল রফতানী হত স্পেন এ।
আবার সেখান থেকে শতকরা ৮০ ভাগ পুনঃ রফতানী হত বৃটেন ও নেদারল্যান্ডে। সে সময় গুয়াতেমালার নীল ছিল অতুলনীয়। এই নীলের এতই নাম ডাক ছিল যে এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে সে নীলের মানের সমতুল্য হতে হত। অষ্টাদশ শতাব্দীতে মধ্য আমেরিকার রফতানী বাণিজ্যের ভিত্তি ছিল নীল। নীলের বাণিজ্য বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হল পুরো অঞ্চলের অবনতি।
উনবিংশ শতাব্দীতে মধ্য আমেরিকার নীল বাণিজ্যের বিলোপ সাধনের কারণ বহুবিধ। স্বল্পকালের মধ্যে ঘটে গিয়েছিল দু’টি ঘটনা। মধ্য আমেরিকার নীলের যে প্রধান বাজার সেই বৃটেনের সঙ্গে যুদ্ধ লেগে গেল স্পেনের।
যুদ্ধ শুরু হওয়ার এক বছরের মধ্যে নীলের উৎপাদন কমে গেল একেবারে।
অবস্থা এমন হল যে ৩০ লক্ষ পাউন্ড শুয়াতেমালার নীল হাভানা, ভেরা ক্রুজ ও ওয়াতেমালার গুদামগুলোতে পড়ে থাকল।”” যুদ্ধের পর ১৮০১ থেকে পর পর কয়েক বছর হল নীলক্ষেতে পঙ্গপালের আক্রমণ। এই অবস্থা চলল প্রায় এক যুগ। নীলের উৎপাদন হ্রাস পেল প্রায় অর্দ্ধেক।
জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

নীলের বিশ্বায়ন – নীল ও ঔপনিবেশিক বাংলায় গোয়েন্দাগিরি (পর্ব-৯)

১২:০০:১২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪