০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

নোয়াখালীর দুই আসামিকে জামিন না দিয়ে পুলিশে দেওয়ার নির্দেশ:হাইকোর্ট

  • Sarakhon Report
  • ০৬:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • 164

নিজস্ব প্রতিবেদক 

জমিজমার বিরোধের জের ধরে হামলা মামলায় নোয়াখালীর দুই আসামিকে আগাম জামিন না দিয়ে পুলিশে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ তাদের আগাম জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। পরে তাদের শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল সাহাব উদ্দিন আহম্মদ টিপু ও মো. মুজিবুর রহমান মুজিব। আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. মাগফুর রহমান শেখ। ১৩ এপ্রিল নোয়াখালীর বেগমগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের মো.নুরুল ইসলাম। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল নুরুল ইসলামের।

এ অবস্থায় ১২ এপ্রিল আসামিরা হামলা চালিয়ে নুরুল ইসলামের লোকজনকে রক্তাক্ত জখম করেন। এতে একজনের কব্জিতে কোপ লাগে। আরেকজনের মাথায় কোপ পড়ে। কাটা স্থানে ১১টি সেলাই দিতে হয়েছে। এছাড়া, আসামিরা সোনার চেইন ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে যান। পাশাপাশি একটি নিশান গাড়ি ভাঙচুর করেন।

এ মামলার এক নম্বর আসামি গোলাম সারোয়ার (৪৫)ও দুই নম্বর আসামি মো. মফিজ মিয়া (৫৫) হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। সহকারী এ্যাটর্নি জেনারেল সাহাব উদ্দিন আহম্মদ টিপু জানান, শুনানিতে আবেদনকারীদের আইনজীবী এজাহারের বর্ণনা গোপন করেছিলেন। মূল যে অভিযোগ সেটি উপস্থাপন করেননি। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আদালতে সচিত্র প্রতিবেদন তুলে ধরি।

হামলায় জখম হওয়া তিনজন ভিকটিম হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ কথাগুলো গোপন রাখা হয়েছে। পরে আদালত আইনজীবীর প্রতি উষ্মা প্রকাশ করে আসামিদের আগাম জামিন আবেদন খারিজ করে পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। তাদের শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

নোয়াখালীর দুই আসামিকে জামিন না দিয়ে পুলিশে দেওয়ার নির্দেশ:হাইকোর্ট

০৬:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪