১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

নোয়াখালীর বেগমগঞ্জে ভোট হুমকিঃ বিএনপি নেতাকে শোকজ, ভিডিও ভাইরাল

নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দিলে ভোটারদের চিহ্নিত করে এলাকাছাড়া করার হুমকির অভিযোগে এক বিএনপি নেতাকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বেগমগঞ্জ উপজেলার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ নিশি আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অভিযুক্ত নেতা মির জুমলা মিঠু বিএনপির প্রার্থী বরকত উল্লাহ বুলুর পক্ষে ভোট কার্যক্রমে যুক্ত ছিলেন। তিনি বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

জামায়াতকে ভোট দিলে এলাকাছাড়া করার হুমকি বিএনপি নেতার

আলাইয়ারপুর ইউনিয়নের একটি উঠান বৈঠকে দেওয়া তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিনি বলেন, ‘যারা স্থানীয় জামায়াতের ভোট করে, তাদের চিহ্নিত করে রাখবেন। আমরা তাদের থেকে জবাব আদায় করবো। এলাকায় থাকতে দেওয়া হবে না—এটাই আমাদের সাফ কথা।’

ভিডিও নজরে আসার পর বেগমগঞ্জ নির্বাচনি অনুসন্ধান কমিটি তাকে শোকজ করে। মঙ্গলবার অভিযুক্ত নেতা শোকজের জবাব দিয়েছেন। বিচারিক কমিটির সিভিল জজ নিশি আক্তার জানান, ‘শোকজের জবাব পাওয়া গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) অভিযোগকারীদের পক্ষের সাক্ষীদের ডাকা হয়েছে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

undefined

মির জুমলা মিঠুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, ভিডিওতে শোনা কণ্ঠ মির জুমলা মিঠুর। তিনি দাবি করেছেন, এলাকায় জামায়াতের বাহিরাগত কিছু লোক মারামারিতে জড়ায়, তাদের চিহ্নিত করে রাখতে বলা হয়েছিল।

নোয়াখালী-৩ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী বরকত উল্লাহ বুলু এবং ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

নোয়াখালীর বেগমগঞ্জে ভোট হুমকিঃ বিএনপি নেতাকে শোকজ, ভিডিও ভাইরাল

১১:৫২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬