০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

পর্যটককে মারধর: গ্রিন লাইন পরিবহনকে জরিমানা: চালকের লাইসেন্স জব্দ

  • Sarakhon Report
  • ০৬:৫৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • 282

জাফর আলম, কক্সবাজার

কক্সবাজার কলাতলীতে সময় অনুযায়ী বাস ছাড়তে বলায় হাসান হাবীব নামে এক পর্যটককে মারধরের অভিযোগ উঠেছে গ্রিন লাইন পরিবহনের বাসচালক ও দুই কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে অভিযুক্ত চালকের ডাইভিং লাইসেন্স জব্দ ও গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (৫ মার্চ) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর ডলফিন মোড়ে এ ঘটনা ঘটে। ড্রাইভিং লাইসেন্স জব্দ করা বাসচালকের নাম হচ্ছে বাবুল খন্দকার।বুধবার (৬ মার্চ) সকালে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুদ রানা বলেন, ঢাকা থেকে পর্যটক আহসান হাবীব পরিবার নিয়ে কক্সবাজারে ঘুরতে আসেন। তিনি গ্রিন লাইন পরিবহনে ঢাকায় ফিরছিলেন। সময় অনুযায়ী গাড়ি ছাড়তে বলায় ওই পর্যটককে অশ্লীল ভাষায় গালাগাল করেন চালক।

একপর্যায়ে চালকের ইন্ধনে পরিবহনের দুই কর্মচারী পর্যটকের গায়ে হাত তোলেন।’তিনি আরও বলেন, ভুক্তভোগী বিষয়টি আমাদের জানালে তাৎক্ষণিক একটি টিম নিয়ে অভিযান চালিয়ে দুর্ব্যবহার করায় অভিযুক্ত চালকের ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। অভিযুক্ত বাকি দুজন পালিয়ে যায়। এ সময় গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

পর্যটককে মারধর: গ্রিন লাইন পরিবহনকে জরিমানা: চালকের লাইসেন্স জব্দ

০৬:৫৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪