১২:০৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

পার্বতী’ হয়েও দর্শকের মাঝে ফেরা হলোনা পপির

  • Sarakhon Report
  • ১২:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • 223
সারাক্ষণ প্রতিবেদক
চিত্রনায়িকা পপি যে সময়টাতে সিনেমাতে দিন রাত শ্রম দিয়ে কাজ করতেন সেই সময়টাতে তার একটাই স্বপ্ন ছিলো, আর তা হলো ‘পাবর্তী’ চরিত্রে অভিনয় করার। কারণ বাংলাদেশে ‘দেবদাস’ সিনেমাটি দুইবার নির্মিত হয়েছে। সিনেমা নির্মাণ করেছিলেন প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলাম। দেবদাস’ চরিত্রে অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ ও শাকিব খান। আবার পাবর্তী চরিত্রে অভিনয় করেছিলেন কবরী ও অপু বিশাস।
পপি’র প্রবল ইচ্ছে ছিলো ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করার। কিন্তু ‘দেবদাস’ সিনেমাতেই তার অভিনয় করার সুযোগ হয়ে উঠেনি। তবে আজ থেকে কয়েক বছর আগে পপির পার্বতী হবার স্বপ্নপূরণে এগিয়ে আসেন নবীণ চলচ্চিত্র পরিচালক আরিফুর জামান আরিফ। তিনি তার প্রথম চলচ্চিত্র ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রে পপিকে পার্বতী চরিত্রে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেন।
পপি পার্বতী চরিত্রে অভিনয়ও করেছিলেন। বেশ কয়েকদিন তিনি এই চরিত্রে নিজেকে মনোনিবেশ রেখে পার্বতী চরিত্রে ক্যামেরার সামনে নিজেকে তুলেও  ধরেছিলেন একজন সত্যিকারের পার্বতীরূপে। অভিনয় করতে করতে পার্বতী’তে মুগ্ধ হয়েছিলেন তিনি।
নিজের মেধার সর্বোচ্চটুকু কাজে লাগিয়ে অভিনয় করেছিলেন তিনি।  কিন্তু শেষমেষ পপির কারণেই এই সিনেমার কাজ আর হয়ে উঠেনি। নির্মাতা অনেক চেষ্টা করেও পপির সঙ্গে দেখা করার আর সুযোগ পাননি। থেমে যায় পপির পার্বতী’রূপে দর্শকের সামনে আসার সুযোগ।
সেই সময় পপি বলেছিলেন,‘ পার্বতী আমার স্বপ্নের চরিত্র। এর আগে আমাদের দেশে দেবদাস’ চলচ্চিত্রে চাষী নজরুল ইসলাম স্যারের নির্দেশনায় প্রথম কবরী ম্যাডাম অভিনয় করেছিলেন। কবরী ম্যাডামের অভিনয়ে মুগ্ধ হয়েছিলাম।
তখন থেকেই স্বপ্ন ছিলো আমার কোন একদিন যদি পার্বতী চরিত্রে অভিনয়ের সুযোগ পাই তাহলে নিজের সবটুকু উজার করেই অভিনয় করবো। শেষতক সেই সুযোগ আমার জীবনে এলো, আমিও মন দিয়ে অভিনয় করেছি। জানিনা তা দর্শকের কতোটুকু ভালোলাগবে।’
কিন্তু সিনেমাটিই আর শেষ হলোনা, পপিরও পাবর্তী রূপে দর্শকের মনে ঠাঁই নেয়া হলোনা।  ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’র কাহিনী সংলাপ লিখেছেন হাসিম আসকার মোঃ করিম দাদ। চিত্রনাট্য করেছিলেন পরিচালক নিজেই। উল্লেখ্য এই চলচ্চিত্রে দেবদাস চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস। এদিকে শিগগিরই মুক্তি পাবার কথা রয়েছে পপি অভিনীত সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাকশান’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন আমিন খান ও ইমন।
জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

পার্বতী’ হয়েও দর্শকের মাঝে ফেরা হলোনা পপির

১২:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪