০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

পুরান ঢাকার পপুলার ডায়াগনস্টিকে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক অভিযান, সরকারি চিকিৎসকের নিবন্ধন বাতিলের নির্দেশ

পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক অভিযান চালিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অভিযানে সরকারি দায়িত্বে থাকা অবস্থায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী।

সরকারি দায়িত্বে থেকেও প্রাইভেট প্র্যাকটিস

বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এই অভিযানে দেখা যায়, নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতী সরকারি কর্মস্থলে দায়িত্ব পালনের পরিবর্তে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছিলেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী তার চিকিৎসক নিবন্ধন বাতিলের নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ওই চিকিৎসককে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি তা আমলে নেননি। বরং নিয়মিতভাবে সরকারি হাসপাতালের দায়িত্ব ফেলে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

ভুয়া পদত্যাগপত্র ব্যবহারের অভিযোগ

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী হলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ওই চিকিৎসক সরকারি হাসপাতাল থেকে পদত্যাগ করেছেন—এমন একটি ভুয়া পদত্যাগপত্র ব্যবহার করে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ পপুলার ডায়াগনস্টিক সেন্টারও তার পদত্যাগপত্র কার্যকর হয়েছে কি না, সেটি যাচাই না করেই তাকে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে।

তার ভাষায়, চিকিৎসক অনৈতিক কাজ করেছেন এবং সেই অনিয়মে হাসপাতালও সহযোগিতা করেছে। ফলে চিকিৎসকের পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ

অভিযান চলাকালে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, সরকারি চাকরির দায়িত্ব অবহেলা করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট ভেঙে দেব : স্বাস্থ্যমন্ত্রী | কালবেলা

হাসপাতালের বক্তব্য মেলেনি

এ ঘটনায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্বাস্থ্যখাতে জবাবদিহি নিশ্চিত করতে সরকারি দায়িত্বে অবহেলা, অনিয়ম এবং ভুয়া তথ্য ব্যবহার করে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে এ অভিযান।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

পুরান ঢাকার পপুলার ডায়াগনস্টিকে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক অভিযান, সরকারি চিকিৎসকের নিবন্ধন বাতিলের নির্দেশ

০৪:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬