০২:১৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

পেট্রোল ঢেলে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন

লক্ষ্মীপুরে গভীর রাতে জেলা নির্বাচন অফিসের নিচতলার জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। তবে কর্মচারীদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার পর প্রশাসন ও পুলিশ তদন্ত শুরু করেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে জেলা নির্বাচন অফিসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনের বিষয়টি টের পেয়ে অফিসের কর্মচারীরা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এবং জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ অগ্নিসংযোগের ঘটনাটি নিশ্চিত করেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ভোর চারটার দিকে নির্বাচন অফিসের নিচতলার জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় অফিসের দারোয়ান বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে তারা পালিয়ে যায়। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেন এবং নিজেরা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।

জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ জানান, আগুনে অফিসের কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি হয়নি। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

পেট্রোল ঢেলে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন

০১:২১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫