০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

প্রকৃতিবিদের কাহিনী (কাহিনী-৩৮)

  • Sarakhon Report
  • ০৮:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • 117

পিওতর মান্তেইফেল

চলমান বাসা

শেষ পর্যন্ত আমাদের জাহাজ ছাড়ল। আমি ছিলাম গলুইয়ে, চারপাশে রাজ্যের সরঞ্জাম: দড়ি-দড়া, নোঙরের শেকল, হুক এবং আরো কত কী, যার অর্থ কেবল মাঝি-মাল্লাদের কাছেই বোধগম্য। আমি সেগুলো খুঁটিয়ে দেখছিলাম, কেননা ওগুলোরই ভেতর দুটো ছোট্ট পাখি লুকিয়ে পড়েছিল। কিন্তু কোথায়?

পায়ে পায়ে গলুইটা পরীক্ষা করে দেখে শেষ পর্যন্ত পেয়ে গেলাম যা খুজছিলাম। গলুইয়ে গুটিয়ে রাখা দড়ার পাকের মধ্যে বাসা পেতেছে ছিমছাম চিফ-চ্যাফ পাখি।

তাতে পাঁচটা ক্ষুদে ক্ষুদে ছানা, তখনো পালক ওঠে নি, ক্ষীণ চি’চি’ স্বরে খাবার চাইছিল। মানুষের ‘বিপজ্জনক’ সান্নিধ্য সত্ত্বেও মা-বাপে ব্যস্ত-সমস্ত হয়ে ঘুরঘুর করছিল তাদের চারপাশে।

এটা ঘটে আরল সাগরে, শুটকী মাছ ভরা একটা জাহাজে। যাত্রা শুরুর আগে জাহাজটা দু’সপ্তাহের বেশি তীরে ভিড়ে ছিল মেরামতির জন্যে। এই দাঁড়িয়ে থাকার সময়টা চিফ-চ্যাফ দম্পতি জাহাজের নিশ্চলতায় অভ্যস্ত হয়ে পড়ে এবং বাসা বাঁধে সেখানে।

জাহাজ যখন ছাড়ল, তখন সে জাহাজকে অনুসরণ করা ছাড়া ওদের গত্যন্তর রইল না, কেননা তাঁর থেকে ক্রমেই দূরে জাহাজটা টেনে নিয়ে যাচ্ছিল তাদের বাসা।

ভূরিভোজী ছানাগুলোকে খাওয়াবার জন্যে ওরা ডেকে মাছি এবং অন্যান্য কীট-পতঙ্গ ধরত। বাতাসে ডেক থেকে মাছি উড়িয়ে নিয়ে গেলে ওরাও খোলা সমুদ্রে উড়ে গিয়ে শিকার ধরে ফের ফিরে আসত তাদের ভাসমান বাসায়।

কী একটা অনুক্ত চুক্তিতে জাহাজের সমস্ত লোকই সযত্নে আগলিয়ে রাখত তাদের পালকওয়ালা সহযাত্রীদের।

…ডাঙা দেখা যেতেই দুটো পাখিই উড়ে গেল তাঁরে। অনেক পরে তারা ফিরে এল ঠোঁট ভর্তি ছোটো ছোটো কীট নিয়ে।

চিফ-চ্যাফের এ আচরণ যেন বা অভিজ্ঞতার বিপরীত, কেননা তাদের বাসা মাত্র কয়েক মিটার সরিয়ে রাখলেই তারা আর তা খুঁজে পায় না। তবে এ ক্ষেত্রে জাহাজটা তাদের কাছে মনে হয়েছিল দ্বীপ বা অন্য কোনো প্রাকৃতিক আশ্রয়ের মতো, তাতে বাসাটা কোথাও সরে যায় নি, ডেকের অন্যান্য জিনিসপত্রের সঙ্গে মিলিয়ে দেখলে বরাবরই ছিল একই জায়গায়।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

প্রকৃতিবিদের কাহিনী (কাহিনী-৩৮)

০৮:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪