১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

প্রচারে আসছে অপূর্ব-মম’র ‘নীল ঘূর্ণি’

  • Sarakhon Report
  • ০৪:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • 146
সারাক্ষণ প্রতিবেদক 
বাংলাদেশের টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনীত নতুন ধারাবাহিক নাটক সৈয়দ শাকিল পরিচালিত ‘নীল ঘূর্ণি’ শিগগিরই আরটিভিতে প্রচার শুরু হতে যাচ্ছে। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্ত্বনু। ধারাবাহিকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মম।
ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন,‘ এই ধারাবাহিকটিতে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে অভিনয় করেছিলাম। তখন আমি আর মম বহু খণ্ড নাটকে অভিনয় করেছি। আমাদের অভিনীত নাটকগুলো দর্শকের মধ্যে বেশ সাড়াও ফেলেছিলো। বলা যেতে পারে আমার অভিনীত শেষ ধারাবাহিক নাটক নীল ঘূর্ণি। গল্পটা খুউব চমৎকার। গল্পের কারণেই এই ধারাবাহিকে অভিনয় করা হয়েছিলো।
এরপর আমি আর কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করিনি। খণ্ড নাটকে কাজ করা নিয়েই ব্যস্ত ছিলাম। আর এখনতো ওটিটি প্লাটফরমের কাজ নিয়েই ব্যস্ত। শাকিল ভাই ভীষণ গুনী একজন নির্মাতা। অনেক অভিজ্ঞ একজন পরিচালক। এই ধারাবাহিকের পর আমি শাকিল ভাইয়ের নির্দেশনায় আরো বেশকিছু ভালো ভালো গল্পের কাজ করেছি। সেগুলোও দর্শকপ্রিয়তা পেয়েছে। আশা করছি নীল ঘূর্ণি ধারাবাহিকটিও দর্শকের ভালোলাগবে।’
নির্মাতা সৈয়দ শাকিল বলেন,‘ আশা করছি আগামী মাসে আরটিভিতে আমার নির্মিত এই ধারাবাহিকটির প্রচার শুরু হবে। অপূর্ব, মম’সহ আরো যারা এতে অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে বেশ যত্নশীল ছিলেন। আমার বিশ্বাস ধারাবাহিকটি দর্শকের ভালোলাগবে।’ সৈয়দ শাকিলের নির্দেশনায় এর আগে অপূর্ব ‘সম্রাট’,‘ সোনার শিকল’ ও ‘অফ দ্য রেকর্ড’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন।
অন্যদিকে মম তারই নির্দেশনায় ‘অফ দ্য রেকর্ড’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। অপূর্ব মম অভিনীত উল্লেখযোগ্য খণ্ড নাটক-টেলিফিল্ম হলো ‘তুমি নাই’, ‘বিনি সুতোর টান’, ‘প্রেম তুমি, ‘নীল প্রজাপতি’, ‘আপন যে জন’,‘ থাপ্পর থেরাপি’,‘ শেষ পর্যন্ত’,‘ গল্পের শেষে’,‘ প্রিয় ভাষিনী’,‘ অপেক্ষার তুমি’,‘ প্রেমিক পুরুষ’ ইত্যাদি।
জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

প্রচারে আসছে অপূর্ব-মম’র ‘নীল ঘূর্ণি’

০৪:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪