১১:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

প্রতিদিন একটি রুমাল (পর্ব-২৩)

জোনাকি

আবুল হোসেন কিছু একটা ভাবলেন। তারপর এগিয়ে এসে বললেন, ‘বুলু তুমি ভেতরে যাও-

বুলুকে ভেতরে পাঠিয়ে নাগার মুখোমুখি এসে দাঁড়ালেন আবুল হোসেন। তারপর আচমকা এক হ্যাঁচকা টানে নাগার হাত থেকে স্যুটকেসটি ছিনিয়ে নিয়ে ছুড়ে দিলেন রাস্তায়। চিৎকার করে বললেন, ‘দূর হয়ে যাও বাড়ি থেকে, কুলাঙ্গার কোথাকার!’

নাগা বললে, ‘যা বলার ভেতরে গিয়ে বলবেন, চিৎকার করে লোক জড়ো করতে চাচ্ছেন কেন?’

‘শালার ব্যাটা শালা আমাকে জ্ঞানদান করতে চাস’-এই বলে প্রচণ্ড একটা থাপ্পড় কষলেন আবুল হোসেন নাগার গালে।

‘ষাঁড়ের মতো চ্যাঁচাবেন না, ভালো হবে না বলছি!’

‘কাকে চোখ রাঙাচ্ছিস, এই শুয়োরের বাচ্চা, কাকে চোখ রাঙাচ্ছিস, আমি তোর রোজগার খাই?’

নাগা এক ধাক্কায় তাকে সরিয়ে দিয়ে ভেতরে ঢোকে। ইতিমধ্যে মরিয়মও এসে পড়েছে সেখানে।

আবুল হোসেন বললেন, ‘কার পার্মিশানে তুই ঘরে ঢুকেছিস, এ-বাড়ি আমার না তোর, গেট আউট, আই সে গেট আউট!’

‘আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন, ভালো হবে না।’

‘কি হবেটা কি শুনি, শালার ব্যাটা শালা আবার রোয়াব দেখিয়ে তেড়ে আসে, ভেবেছিস আমি তোর রোয়াবের থোড়াই পরোয়া করি?’

‘পরোয়া আমিও করি না, লজ্জা করে না আপনার চিৎকার করে বাড়ি মাথায় করতে? পাড়ার লোকে বলবে কি?’ নাকের পাটা ফুলিয়ে সে তেড়ে এলো।

‘সে লজ্জা তোদের আছে? ভেবেছিস চোখ রাঙিয়ে তুই এ বাড়িতে থাকতে পারবি, দেখি তোর গুণ্ডামির দৌড় কতো-‘ এই বলে আবুল হোসেন এক ধাক্কা মারলেন নাগার কাঁধে।

মরিয়ম হতচকিতের মতো ঠায় দাঁড়িয়ে দেখছিলো এতোক্ষণ, নাগার সামনে দাঁড়িয়ে বললে, ‘তোমার না পোষালে তুমি বেরিয়ে যাও, ওকে নিয়ে টানাহ্যাঁচড়া করছো কেন? এঁটে উঠতে পারবে তুমি ওর সঙ্গে, বুড়ো হাড়ে কুলোবে?’

‘ইউ শাটাপ, হারামজাদি, তুই ওকে নষ্ট করেছিস, ওর মাথা চিবিয়ে খেয়েছিস, দরকার হলে তোকেও গলা ধাক্কা দিয়ে বের করে দেবো-‘

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

প্রতিদিন একটি রুমাল (পর্ব-২৩)

১২:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫