০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

প্রতিদিন একটি রুমাল (পর্ব-২৭)

জোনাকি

বলতেন, আর হই ক’রে কাঁদতেন। কাঁদতেও ভালো লাগতো। মনে হতো কতোদিন এমন করে কান্না আসেনি, ক-তো-দি-ন, কতোকাল। সবুজ থালার ওপর নীলরঙের মন্ত ঘাটি উপুড় করা; বাটির ভেতরে শুধু সুগন্ধ, শুধু প্রাণ; এক ফোঁটা কাঁচপোকা কিংবা সামান্য ঝিঁঝিপোকার আনন্দও সেই বিশাল বাটির ভেতরে দেখবার মতো। ছড়ানো, ছিটানো, এলোমেলো, খোলামেলা। এলোমেলো গাছপালার, ঝোপঝাড়, এলোমেলো বাতাস, নিরেট নীরবতার একটিই অর্থ সেখানে-আমার যেমন খুশি আমি সেইভাবে থাকবো। আবুল হোসেন নিজেও তাঁর কান্নাকে বাতাসের মতো, গাছপালার মতো, এলোমেলো করে দিতেন মাঝেমাঝে।

কান্নাকে মনে হতো রমণী, সে ঠিকই তার আড়াল খুঁজে নিতো, হাঁটুপানিতে নেমে আঁচলের খুঁট ভিজিয়ে গাল-গলা ডলতো, খোঁপা খুলে দিতো, তারপর নামতো বুক-সমান পানিতে, শাড়ি খুলে ভাসিয়ে ডুব দিতো। রৌদ্রকে মনে হতো বীর্যবান, বাতাসকে সবুজ: নিস্তব্ধতার যে ভাষা তাহলো এই, নত হও, নত হও, আরো নত হও, নত হলেই গিমেশাক-পুনর্নবা তোমাকে ভালোবাসবে, ছাতারে দেবে তার ডানা থেকে পালক, কাঠঠোকরার উলুধ্বনি, সব পাবে।

বুঝতে পারলেন কাঁধের একটা ধার ব্যথায় চড়চড় করছে। আবুল হোসেন আবার চেষ্টা করলেন গ্রামের চিন্তায় ডুবে যেতে, পারলেন না। অদ্ভুত অদ্ভুত সব কথা মনে হতে থাকলো তাঁর। একবার ভাবলেন ছুটে গিয়ে নাগার পা ধরে মাপ চেয়ে নেবেন, ওর পক্ষে সেটাই হবে প্রকৃত শাস্তি, আচ্ছামতো জব্দ হবে কুলাঙ্গারটা। একবার ভাবলেন মাপ চেয়ে মরিয়মকে লজ্জায় ফেলে দিলে কেমন হয়! ঘণ্টার পর ঘণ্টা শুধু এই সবই ভাবলেন, ভাবলেন এবং মনের সাধ মিটিয়ে নানাভাবে সবাইকে শাস্তি দিলেন, এমন কি কল্পনায় আত্মহত্যা করে সবাইকে কাঁদাতেও তিনি পিছপা হলেন না।

চোখের পাতা প্রায় বুজে এসেছে, এমন সময় বুলু এসে তাঁকে ডাকলো।

বললে, ‘আব্বু চলো, খেয়ে নেবে-‘

আবুল হোসেন বললেন ‘তোমরা?’

‘আগে তুমি চলো-

‘আসছি তুমি যাও!’

‘না, তুমি আমার সঙ্গে চলো’ কান্নায় কেমন যেন ভেজা বুলুর গলার স্বর, সে একটা হাত রাখলো তাঁর গায়ে।

আবুল হোসেন চোখ মেলে দেখলেন। এই প্রথম তাঁর মনে হলো বুলুর হাত কি কোমল, চোখ কি স্নিগ্ধ!

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

প্রতিদিন একটি রুমাল (পর্ব-২৭)

১২:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫