০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৩৩)

অচল সিকি

‘তুমি তো কম ছ্যাবলা নও!’

‘ছ্যাবলামির কি দেখলে এতে। অল্প-স্বল্প একটু মেদের টাচ থাকলে মন্দ হয় না, গাবুস-গুবুস ধরনের জব্বোর মুটকি কারই বা পছন্দের!’

‘আমি কি তাই?’ চোখ পাকিয়ে জেবুন্নেসা বললে, ‘আমি মুটকি?’

‘হতে কতক্ষণ?

‘তুমি একটা আস্ত ভ্যাদামাছ!’

‘তুমি এঁটেকচু!’

‘তুমি রাঙামুলো!’

‘তুমি চিটেগুড়!’

‘তুমি পিঁপড়ে!’

‘তুমি তাড়কারাক্ষসী-‘

এনামুলের হাত কামড়ে দিলো জেবুন্নেসা। বললে, ‘কেমন?’

‘উপযুক্ত!’

‘তবু যদি নিজের মাস্টারির টাকা সবটুকু সংসারের পেছনে না ঢালতাম।

তোমার মতো মুরোদের মানুষ গাঁ-গেরামের কুমড়ো ক্ষেতে কতো কাত হয়ে পড়ে আছে, দেখোগে-‘

‘আমার মতো মাসে দেড়শো টাকার সিগ্রেটখানেওলা একটাও দেখাতে পারবে?’

‘ইশ। ভারি গর্বের কথা আর কি! যার নেই উত্তরপূর্ব, তার মনে সদাই সুখ। তোমার চেয়ে যেকোনো সাধারণ পানবিড়িওলা বেশি রোজগার করে তা মনে রেখো। নেশাখুরির কথা শুনলে পিত্তি জ্বলে যায়।’

‘আহা আমি তো আর অস্বীকার করছি না। তোমার জন্যে আমার পানবিড়িওলা হয়ে জন্মানোই উচিত ছিলো।’

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৩৩)

১২:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫