০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৩৮)

অচল সিকি

এনামুল বললে, ‘একগ্লাস ঠাণ্ডা পানি হবে নানামিয়া?’

এতোক্ষণ লক্ষ্য করেনি বলে চমকে উঠলো বুড়ো। ‘বহেন বাপ বহেন, পানি দিতাছি

এনামুল মুগ্ধ চোখে একটা লালচে বয়মের দিকে তাকিয়ে থাকে, শৈশবের কথা মনে পড়ে যায় আচমকা, যেন স্বপ্ন। কালিতে জুবড়ানো কেৎলি, কানাভাঙা পানির কলসি, ঘামাচিওলা চার পাঁচটা বেঁটে বেঁটে দেশী কাচের গেলাস তার চোখের সামনে নৃত্য করে। লালচে বয়েমে ভরা বিস্কুট; এবিস্কুট, কুকিস। এই বিস্কুট তাকে দীর্ঘ অতীতের দিকে টেনে নিয়ে যায়।

দু’জনেই ঢকঢক করে পানি খেলো। নিঃশব্দে তাকিয়ে থাকে বুড়োটা। আসবার সময় তারা এপথে আসেনি। এটা হাট, কে জানে কবে কবে বসে।

এনামুল বললে, ‘স্টেশন এখান থেকে কতোদূর?’

‘মাইল দেরেক হৈবো আঁরি।’

জেবুন্নেসা ছেলেমানুষের মতো জিজ্ঞেস করলো, ‘আচ্ছা এদিকটা এমন ফাঁকা কেন, মানুষজন দেখাই যায় না।’

বুড়ো ফোকলা গালে মাড়ি চিতিয়ে শিশুর মতো ফিক করে হাসলো। তারপর সে অনেক কথাই বললে, যে কথার সব বোঝা যায় না। এ দিকটা চিরকালই এ রকম ফাঁকা। ‘শিয়ালরাজার বাড়ি’ মাঝে মাঝে অনেকেই দেখতে আসে। কেউ কেউ আবার মোটর গাড়ি নিয়েও আসে। তবে চৈত্রমাসের খরদুপুরের মাথায় কেউ আসে না।

একটা মেয়ে ছিলো বুড়োর বছর দু’য়েক আগে ওলাবিবি তাকে খেয়েছে। পেট নিয়ে অনেক জ্বালা তার। সপ্তাহে দু’বার এ-হাট বসে, যা বিক্রিপাট্টা হয় তা সপ্তাহের ঐ দু’দিনে; বাকি পাঁচটা দিন তাকে এইভাবে বসে বসে কাটাতে হয়। ঘরদোর বলতে তার এই চালা ঘরটি। এইখানেই থাকা, এইখানেই খাওয়া, এইখানেই ঘুমানো।

তার কোনো জোয়ান ছেলে আছে কিনা জেবুন্নেসা জানতে চায়। ছেলে আছে, তবে বিয়েশাদি করে কাচ্চাবাচ্চার বাপ হয়েছে তারা, তাদেরই চলে না,

বাপকে আবার কি দেখবে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৩৮)

১২:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫