০৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৫৪)

বুলু ও চড়ুই
শীতের এক সুন্দর বিকেলে পাশের ঘর থেকে আনু ডাক দেয়, ‘বুলু! আই বুলু, বুলটি-
জ-কুঁচকে দরোজার দিকে তাকায় বুলু; দুড়ুম-দাড়াম জানালা বন্ধ করছে দানবটা, শব্দ পাওয়া যাচ্ছে হুটোপুটির, দস্যুটা কিছু একটা বাধিয়েছে। তা’ বাধাক, যা ইচ্ছে করুক, এতসব দাঙ্গা-হাঙ্গামা বুলুর ভাল লাগে না; বুকের তলার বালিশ সরিয়ে জানালার বাইরে সে মনোযোগ দেয়।
বাইরে বিকেল। বিকেল কি চমৎকার! ছড়ানো ছিটানো, এলোমেলো। রোদের মেজাজটাই এখন অন্য রকমের। এখন আর তার কোনো ঝাঁঝ নেই, চণ্ডমূর্তি নেই, কেমন যেন তিরতিরে, ফিনফিনে, সোনালি; ইচ্ছে করলে বিনুনির ডগায় রিবনের মতো রোদের ফুল তোলা যায়।
বাইরে বিকেল। জলপাই গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে লাল লাল রঙ, একঝাঁক পাখি ব’লে ভুল হয়; বুলু দেখেছে ঝ’রে যাবার আগে পাতাগুলোয় অমন টুকটুকে রঙ ধরে।
‘বুলু বুলটি-‘
এতো হাঁকাহাঁকি বুলুর ভালো লাগে না। আনুটা চিরকালই আমুদে স্বভাবের, সব সময়ে দ্যাখো খোশ-মেজাজে আছে; হয় হুটোপুটি ক’রে বেড়ানো, না হয় অকারণে কারো পেছনে লাগা, এই হচ্ছে ওর সারাদিনের কাজ। বড় ছোটর মান্য তো নেই-ই, ইচ্ছেমতো বাড়ির সকলের নাম ধরে ডাকে যখন-তখন। ও চলে ওর নিজের খেয়ালখুশির গরজে। হঠাৎ গুবরেপোকা ঢুকলো মাথায়, সোজাসুজি নাম ধরে ডেকে বসলো আব্বাকেই, ‘এই যে মিঃ ভূঁইয়া, মুখের জিওগ্রাফি বদলে ফেলেছেন কেন, কেইসটা বোধ হয় বড্ড শক্ত ?’
একবার চটি নিয়ে তাড়া করেছিলেন আব্বা, বুলুর মনে আছে। কাছারিতে রওনা হবার আগে কি কোথায় সব জরুরি নথিপত্র হাতড়াচ্ছিলেন মরিয়া হয়ে, এই সময় দরোজার চৌকাঠ ধ’রে দাঁড়িয়ে ভেতরের দিকে গলা বাড়িয়ে আনু বললে, ‘এ আপনার কি ধরনের বদহ্যাবিট ভকিল সাহেব, একজন শিকখিৎ লোক হয়ে আপনি নিচচয়কে নিশ্চয় বলেন-‘ ক্ষেপে আগুন হয়ে উঠেছিলেন তিনি, এমনিতেই মেজাজ তাঁর সেদিন ভালো ছিলো না, সে কী মূর্তি, হয় এস্পার না হয় ওস্পার, অমন মারমূর্তি আর কখনো দেখেনি বুলু। অবশ্য ধরতে পারেননি তিনি আনুকে, সে ততোক্ষণে পাঁচিলের কোণ ঘেঁষা আমগাছের মগডালে।
জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৫৪)

১২:০০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫