০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

প্রথম বারের মতো বিজেপি নারী সভাপতি পেতে যাচ্ছে?

ভারতের বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বর্তমানে বড় ধরনের সাংগঠনিক রদবদল প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সম্প্রতি ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ইউনিট প্রধানদের নিয়োগের পর দলটি এবার জাতীয় সভাপতির নিয়োগে মনোযোগ দিচ্ছে।

দলীয় সূত্রের বরাতে বলা হয়েছেএবারে বিজেপি ইতিহাসে প্রথমবারের মতো একজন নারীকে জাতীয় সভাপতি পদে বসাতে পারে। বর্তমান সভাপতি জে পি নাড্ডা ২০২০ সাল থেকে এই দায়িত্বে রয়েছেন। ২০২৩ সালে তার মেয়াদ শেষ হলেও লোকসভা নির্বাচনের জন্য তা ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছিল।

সম্ভাব্য প্রার্থীরা কারা

নির্মলা সীতারামণ

বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ২০১৯ সাল থেকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। বিজেপির দ্বিতীয় দফা জয়ের পর তাকে অর্থমন্ত্রী করা হয়। দলের অন্যতম প্রভাবশালী নারী নেত্রী হিসেবে তাকে সভাপতি পদের শীর্ষ প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তামিলনাড়ুর মাটিতে তার শিকড়ও বিজেপির দক্ষিণ ভারত জয়ের কৌশলে সহায়ক হতে পারে। সম্প্রতি তিনি দলের সদর দপ্তরে জে পি নাড্ডা ও বিজেপির সাধারণ সম্পাদক বি এল সান্তোষের সঙ্গে বৈঠক করেছেন।

ডি পুরানদেশ্বরী

অন্ধ্রপ্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি ডি পুরানদেশ্বরীও অন্যতম শীর্ষ সম্ভাব্য প্রার্থী। তিনি সরকারের পক্ষ থেকে অপারেশন সিন্দুর’ প্রতিনিধিদলে যুক্ত ছিলেনযা যুক্তরাজ্যফ্রান্সজার্মানিইউরোপীয় ইউনিয়নইতালি এবং ডেনমার্কে দেশের সন্ত্রাসবিরোধী অবস্থান তুলে ধরেছিল।

ভানাথি শ্রীনিবাসন

বিজেপি মহিলা মোর্চার জাতীয় সভাপতির দায়িত্ব পালন করা ভানাথি শ্রীনিবাসন ২০২১ সালে তামিলনাড়ুর কোয়েম্বাটুর (দক্ষিণ) আসনে এমএনএম নেতা তথা অভিনেতা কমল হাসানকে পরাজিত করে জয়ী হন। ১৯৯৩ সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত এই নেত্রী ২০২২ সালে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য হন।

কেন বিজেপি নারীর নেতৃত্ব চাইছে

দলীয় সূত্রে বলা হয়েছেসাম্প্রতিক বছরগুলোতে বিজেপি মহিলা ভোটারদের মধ্যে ভালো প্রভাব তৈরি করতে পেরেছে। এ কারণেই এবার একজন নারীকে দলের শীর্ষ পদে বসানোর কৌশল নেওয়া হতে পারে।

২০২৩ সালে বিজেপি নারী সংরক্ষণ বিল পার্লামেন্টে পাস করাতে বড় ভূমিকা রাখে। এই বিলের মাধ্যমে লোকসভা ও রাজ্য বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিধান করা হয়েছে।

একজন নারীকে সভাপতি করা হলে দলের তরফ থেকে পরিষ্কার বার্তা যাবে যে বিজেপি এই আইনের লক্ষ্য ও নারীর ক্ষমতায়নকে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

প্রথম বারের মতো বিজেপি নারী সভাপতি পেতে যাচ্ছে?

০৬:৪৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫