০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

প্রধান বিচারকের ভূমিকায় দেশের প্রখ্যাত গীটারিস্ট দীপন

  • Sarakhon Report
  • ১০:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • 225
সারাক্ষণ প্রতিবেদক 
দেশের একজন গুনী, খ্যাতিমান গীটারিস্ট হিসেবে সাকীল মোহাম্মদ দীপনের বেশ সুনাম রয়েছে। দীপন এমনই একজন গটিারিস্ট যিনি ভারত সরকার কর্তৃক নাগাল্যান্ড অ্যাওয়ার্ড, রোটার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, আসামের শিলচর থেকে বেস্ট অ্যাওয়ার্ড, দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে সম্মাননা, দুবাই থেকে শ্রেষ্ঠ বাদক হিসেবে অ্যাওয়ার্ড ছাড়াও কিছুদিন আগে ‘আমরা কুঁড়ি’র ৩৩ বছর উপলক্ষ্যে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। তবে এবারের ভূমিকাটা একটু অন্যরকম।
এবার তিনি দেশের প্রখ্যাত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘বুলবুল ললিতকলা একাডেমি অব ফাইন আর্টস’র বার্ষিক মূল্যায়ণ পরীক্ষার (যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত) জুরি বোর্ডের সম্মানিত প্রধান  বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরইমধ্যে বিচারকার্যের কাজ তিনি শেষ করেছেন। এই বার্ষিক মূল্যায়ণ পরীক্ষায় প্রায় ১০০ জনের বেশী গীটার শিল্পী অংশগ্রহণ করেন। বুলবুল ললিত কলা একাডেমি অব ফাইন আর্টসের মিরপুর -২ শাখা  ভবনে অত্যন্ত চমৎকারভাবে বিচার কার্যটি সম্পন্ন শেষে একাডেমির  অধ্যক্ষ উচ্চাঙ্গসংগীত শিল্পী, সঙ্গীত গবেষক, সঙ্গীতজ্ঞ  জনাব মঙ্গলচন্দ্র মন্ডল প্রধান বিচারক সাকীল মোহাম্মদ দীপন কে সম্মানজনক সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করেন।
সাকীল মোহাম্মদ দীপন বলেন,‘ বুলবুল ললিতকলা একাডেমি অব ফাইন আর্টস দেশের একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠানের বার্ষিক মূল্যায়ণ পরীক্ষার প্রধান বিচারক হিসেবে কাজ করা অনেক অনেক সম্মানের, গর্বের। আমি সত্যিই এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবোনা। আমার শিল্পী জীবনে এই বিষয়টি অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধার সাথে আজীবন সম্পৃক্ত থাকবে প্রতিটি মুহুর্তে। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। আমি কৃতজ্ঞ শ্রদ্ধেয় অধ্যক্ষ মঙ্গলচন্দ্র স্যারের কাছে। আমাকে যারা নিয়মিত অনুপ্রেরণা দেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা।’
জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

প্রধান বিচারকের ভূমিকায় দেশের প্রখ্যাত গীটারিস্ট দীপন

১০:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪