০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮২)

  • Sarakhon Report
  • ০৫:০৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • 144

প্রদীপ কুমার মজুমদার

তিন-৩; অগ্নি, বৈদিক শাস্ত্রে তিন ধরনের অগ্নি যথা দক্ষিণাগ্নি, গার্হপত্যয় অগ্নি, ও আহ্বানীয় অগ্নি’র কথা উল্লেখ থাকাতে অগ্নি-৩ ধরা হয়। গুণ-৩ ধরা হয়। কারণ সত্ত্ব, রজস্ ও তমস্ গুণের এই তিনটি দিক থাকায় গুণ-৩ ধরা হয়। রাম অর্থে ৩ ধরা হয়। কারণ রাম তিনজন ছিলেন। তাঁরা হচ্ছেন ধনুর্ধর রাম, পরশুধর রাম ও হলধর রাম।

পুর-৩, পুরাণে বর্ণিত আছে যে দেবতাদের তাড়িয়ে দিয়ে অসুরেরা তিনটি নগরে (পুরে) বাস করতো সেইহেতু পুর-৩ ধরা হয়।ভূবন -৩, বিশ্ব তিনটি ভাগে বিভক্ত যথা উর্ধ, অধ ও মধ্য। সেইহেতু ভুবন-৩ ধরা হয়। রত্ন-৩, জৈনশাস্ত্রে তিনটি সুন্দর জিনিষ আছে সেগুলি হচ্ছে সম্যদর্শন, সম্যজ্ঞান, সম্যকচারিত্র; এইজন্যই রত্ন-৩ ধরা হয়।

এছাড়াও ৩-এর পরিবর্তে নিম্নলিখিত নাম সংখ্যাগুলি ব্যবহৃত হয়ে থাকে।বৈশ্বানর, বহ্ণি, বীতহোত্র, শিখিন, ধনজয়, রূপীটযোনী, জলন, অনল, পাবক, কষাণু, বায়ুসখ, হুতুভক, বহিম, কৃষ্ণবর্ম্মন, জাতবেদস্ বিষ্ণুক্রম, ভাস্কর, লোক, ত্রিকটু হরনেত্র, প্রভৃতি।

লোক-৩ ব্রাহ্মস্ফুট সিদ্ধান্তে পাওয়া যায়, ক্রম-৩ সিদ্ধান্ত শিরোমণিতে পাওয়া যায়। ত্রিকুট-৩ আলবিরূণীর তালিকায় পাওয়া যায়। বিষ্ণুক্রম-৩ পাওয়া যায় মহাভাস্করীয়তে। হরিনেত্র ৩ গণিতসার সংগ্রহে দেখতে পাওয়া যায়।চার-৪, (মহা) সাগর; যেহেতু বিশ্বে চারটি সাগর যথা পূর্ব সাগর, দক্ষিণ সাগর, পশ্চিম সাগর ও উত্তর সাগর আছে সেইজন্যে চারের পরিবর্তে সাগর লেখা হয়।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮১)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮১)

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮২)

০৫:০৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫