০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮৭)

  • Sarakhon Report
  • ০৭:০০:১০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • 140

প্রদীপ কুমার মজুমদার

জানাবরনীয়, দর্শনাবরনীয়, মোহনীয়, অন্তরায়, বেদনীয়, নমিক, গোত্রিক ও আয়স্ক এই আটটি কর্ম জৈন শাস্ত্রে উল্লেখ আছে। সেইজন্য কর্মণ-৮ ধরা হয়। পৃথিবী, অপ, তেজস্, বায়ু, আকাশ, সূর্য, চন্দ্র ও যজমান এই আটটি পদার্থের সাহায্যে শিবকে তৈরী করা হয়েছে। সেইজন্য তনু-৮ ধরা হয়।

পত্তি, সেনামুখ, গুলা, গণ, বাহিনী, পুতনা, চম্ ও অনীকিনী এই আটটি সৈন্যদল ভারতবর্ষে ছিল। সেইহেতু অনীক ৮ ধরা হয়। সর্প-৮ ধরা হয়। এ সম্পর্কে একটি সুন্দর শ্লোক দেখতে পাওয়া যায়।

শ্লোকটি হচ্ছে:

অনন্তে। বাসুকিঃ পদ্মো মহাপদ্মশ্চ তক্ষকঃ

কুলীরঃ কর্কট শঙ্খো অতো নাগাঃ প্রকীত্তিতাঃ।

প্রসঙ্গক্রমে বলা প্রয়োজন যে নাগ= ৭ অনেকক্ষেত্রে ধরা হয়ে থাকে। আট এর পরিবর্তে নিম্নলিখিত নামসংখ্যাগুলি ধরা হয়ে থাকে।

দন্তি, হস্তিন, দ্বীপ, মতঙ্গজ, মাতঙ্গ, নাগ, কুজর, সিন্ধুর, বারণ, করী, সামজ, স্তম্বেরম, মঙ্গল, দ্বিরদ, দূরিত, দিক, ভুজঙ্গ, মদ, প্রভৃতি। মঙ্গল-৮, দেখতে পাওয়া আলবিরূণীয় তালিকায়, প্রাচীন চম্পালিপি প্রভৃতিতে।

উদাহরণস্বরূপ বলা যায় যে, চম্পালিপির এক জায়গায় শশিরূপমঙ্গল (৮১১), গগণছি-মঙ্গল (৮২০) লেখা আছে। ভুজঙ্গ ও গজ-৮ ব্রাহ্মস্ফুট সিদ্ধান্তে দেখতে পাওয়া যায়। তনু ও অঙ্গ-৮ চম্পালিপিতে দেখতে পাওয়া যায়।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮৬)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮৬)

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮৭)

০৭:০০:১০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫