০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮৯)

  • Sarakhon Report
  • ০৫:১৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • 140

প্রদীপ কুমার মজুমদার

গ্রহ- ৯ প্রয়োগ করা হয়েছে গণিতসারসংগ্রহে, গো-৯ ব্যবহৃত হয়েছে ব্রাহ্মস্ফুট সিদ্ধান্তে। এছাড়া অন্যান্য নামসংখ্যাগুলি ভারতীয় শাস্ত্রে এবং গণিতগ্রন্থে ব্যবহৃত হয়েছে। প্রসঙ্গক্রমে বলা প্রয়োজন যে, ভারতীয় গণিতশাস্ত্রে যদিও অঙ্ক গটি কিন্তু শূ্যকে বাদ দিয়ে অঙ্ক নয়টি হওয়ায় অঙ্ক-৯ ব্যবহৃত হতে দেখা যায়।

দশ-১০, দশের পরিবর্তে নিম্নলিখিত নাম সংখ্যগুলি ব্যবহার করা হয়। দিশ, দিক, আশা, অদুলি, পংক্তি, রাবণশির, মহাদেব প্রভৃতি। রাবণশির ব্যবহার করার পিছনে রাবণের দশটা মাথা থাকায় রাবণশির ১০ ধরা হতেন পারে।

এগার-১১, এগারোর পরিবর্তে নিম্নলিখিত নামসংখ্যাগুলি প্রয়োগ করা হয়ে থাকেঃ রুদ্র, ঈশ্বর, মৃড়, হর, ভব, বর্গ, মহাদেব, অক্ষৌহিণী, গর্ভ প্রভৃতি। “অক্ষৌহিণী” কথাটি আলবিরূণীর তালিকায় দেখতে পাওয়া যায়। গর্ভ শব্দটি সিদ্ধান্ত শিরোমণিতে দেখতে পাওয়া যায়। অন্যান্য নাম সংখ্যাগুলি বিভিন্ন কবির কবিতায় অথবা গণিতগ্রন্থের বিভিন্ন অধ্যায়ে দেখতে পাওয়া যায়।

বার-১২, ধাতু, মিত্র, অর্থমন, রুদ্র, বরুণ, সূর্য, ভগ, বিবস্বত, পূষন, সবিত্ব, তই, ও বিষ্ণু এই দ্বাদশ সূর্যের কথা আমাদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। সেইহেতু ইন (সূর্য)= ১২ ধরা হয়। এছাড়া ভানু, সূর্য, রবি, অর্ক, দিবাকর প্রভৃতি শব্দকেও ১২ বলে ধরা হয়।

তের- ১৩, বিশ্ব, অতিদ্বাদশ, কাম, অতিজাগতী, অঘোষ প্রভৃতিকে ১৩’র পরিবর্তে ধরা হয়। অতিদ্বাদশ শব্দটি গণিতসার সংগ্রহে বেশী ব্যবহৃত হতে দেখা যায়।
চৌদ্দ- ১৪, চৌদ্দটি মন্বন্তরে চৌদ্দজন ইন্দ্র ছিলেন সেইজন ইন্দ্র ১৪ ধরা হয়। অবশ্য এটির ব্যবহার পঞ্চসিদ্ধান্তিকাতেই দেখতে পাওয়া যায়। এছাড়া বিজ্ঞা, মনু, শত্রু, লোক প্রভৃতি শব্দ ১৪এর পরিবর্তে ধরা হয়।

(চলবে) 

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮৮)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮৮)

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮৯)

০৫:১৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫