০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৯৩)

  • Sarakhon Report
  • ০৫:৪৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • 139

প্রদীপ কুমার মজুমদার

অক্ষর সংখ্যা প্রণালী

ভারতীয় গণিতশাস্ত্রে নাম সংখ্যার ব্যাপক প্রচলন আমরা পূর্বেই লক্ষ্য করেছি। এছাড়াও সংখ্যাকে খ্যাপন করার জন্য বর্ণমালার প্রয়োগও ভারতীয় গণিতশাস্ত্রে দেখতে পাওয়া যায়।

সংখ্যা খ্যাপন নিমিত্ত এই পদ্ধতির প্রয়োগ প্রথম কোথায় হয়েছিল সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলা যায় না। বহু পণ্ডিত মনে করেন এই পদ্ধতি কোন সেমেটিক জাতি আবিষ্কার করেছিল। ফিনিসীয় ব্যাবিলনীয়, কান্ডীয় ও আসুরীয়দের নিকট হ’তে অন্যান্য সভ্য জাতিরা শিক্ষা ও সভ্যতার অনেক কিছু গ্রহণ করেছে। তাছাড়া গ্রীক বর্ণমালা ফিনিসীয় বর্ণমালার কাছে ঋণী।

সুতরাং এ সব বিচার বিশ্লেষণ করে ক্যান্টর, নেমেলম্যান প্রমুখ পণ্ডিতেরা মনে করেন যে গ্রীক অক্ষর সংখ্যা প্রণালী ফিনিসীয়দের কাছ থেকে লওয়া হয়েছে। গাউ, টি. এল হীথ প্রমুখ ঐতিহাসিকগণ মনে করেন যে গ্রীকেরাই অক্ষর সংখ্যা প্রণালীর উদ্ভাবক। হলিকর্ণসাসে প্রাপ্ত একটি শিলালেখ ও অন্যান্য নিদর্শন দেখে লাফিল্ড অনুমান করেন খ্রীষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে গ্রীসে অক্ষর সংখ্যা প্রণালী ছিল।

কীল মনে করেন ৫৫০-৪২৫ খ্রীষ্টপূর্বে গ্রীসে এই পদ্ধতি চালু ছিল। ডঃ বি. বি. দত্ত প্রমুখ প্রখ্যাত গণিত ঐতিহাসিকেরা পাণিনির ব্যবহৃত অক্ষর সংখ্যা প্রণালীর কথা তুলে ধরে বলেছেন এ ব্যাপারে ভারতবর্ষ অন্যান্য দাতি অপেক্ষা প্রাচীনত্বের দাবী করতে পারে।

(চলবে) 

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৯২)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৯২)

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৯৩)

০৫:৪৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫