১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প

প্রায় আড়াই লাখ রোগীর চিকিৎসা করেছে চীনের বিশেষ ট্রেন

  • Sarakhon Report
  • ০৩:৫৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • 180

রোগীদের দৃষ্টিশক্তি ফেরাতে চীনের প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চক্ষু অস্ত্রোপচারের সেবা দিচ্ছে ‘লাইফলাইন এক্সপ্রেস’। আর এ কাজে আস্ত রেলগাড়িকে রূপান্তর করা হয়েছে হাসপাতালে। উদ্যোগটি এ পর্যন্ত চীনের ২৮টি প্রাদেশিক অঞ্চলের ২ লাখ ৪০ হাজারের বেশি রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে।

বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে প্রকল্পটি পরিচালনাকারী সংস্থা চাইনিজ ফাউন্ডেশন ফর লাইফলাইন এক্সপ্রেস জানায়, ১৯৯৭ সালে হংকংয়ের চীনে প্রত্যাবর্তনের স্মারক হিসেবে এটি চালু হয়।

প্রকল্প শুরুর পর থেকে এখন পর্যন্ত চারটি ট্রেনকে মোবাইল হাসপাতাল হিসেবে সংযুক্ত করা হয়েছে এবং এই কাজে অংশ নিয়েছে ৩৩টি হাসপাতাল।

এ ছাড়া, ২৪টি প্রাদেশিক অঞ্চলে ৯৬টি চক্ষু চিকিৎসা কেন্দ্র দান করা হয়েছে এবং ৩৪০ জনের বেশি স্থানীয় চক্ষু চিকিৎসককে ছানির অস্ত্রোপচারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

২০১৬ সাল থেকে এই প্রকল্প ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যেও কার্যক্রম বিস্তৃত করেছে। এ পর্যন্ত উজবেকিস্তানসহ আশেপাশের সাতটি দেশে ৪,৩৬০টি ছানির অপারেশন করা হয়েছে এবং শাংহাই সহযোগিতা সংস্থার চারটি সদস্য দেশে অন্ধত্ব প্রতিরোধ কেন্দ্র তৈরি করেছে তারা।

২০২৫ সালের মধ্যেই আরও দুটি মোবাইল ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে এই ফাউন্ডেশনের, যাতে প্রায় ছয় হাজার রোগী বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ পাবেন। পাশাপাশি, পাঁচটি শহরে পাঠানো হবে মোবাইল মেডিকেল টিম।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত?

প্রায় আড়াই লাখ রোগীর চিকিৎসা করেছে চীনের বিশেষ ট্রেন

০৩:৫৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫