০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

প্রায় ১০০ মিয়ানমার জান্তা বাংলাদেশে পালিয়ে এসেছে

  • Sarakhon Report
  • ০৭:৪৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • 156

সারাক্ষণ ডেস্ক

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায় , গতকাল বৃহস্পতিবার আরাকান আর্মির হাতে পরাজিত হয়ে মিয়ানমার বর্ডার গার্ডের সদস্য এবং সৈনিক সহ কমপক্ষে ১০০ জন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছেন।

কিন্তু তারা বলছে অনেকেই আবার সীমান্ত দিয়েই ফেরত গেছে। কর্তৃপক্ষ বলছে, মিয়ানমারের সামরিক জান্তা নাফ নদী পার হয়ে তিনটি পথে বাংলঅদেশে ঢুকে পড়েছে। কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড তাদেরকে হেফাজতে নিয়েছে।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জুন মাসে বলেছিল, কমপক্ষে ৭৫২ জন সামরিক জান্তা এবং তাদের পরিবারের সদস্যদের মধ্য ফেব্রুয়ারীতে বন্দী বিনিময় চুক্তি ছাড়াই মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে। টেকনাফে কর্মকর্তারা ‘দি ইরাওয়াদ্দিকে’ জানান, জান্তা প্রতিশ্রুতি দিয়েছে যে, কেউ কোনো আইন ঝামেলায় জড়াবেনা।

তারা বলেছে, ঢাকা বারংবার নেপিডকে এধরনের অনুপ্রবেশকে নিরুৎসাহিত করেছে। ফেব্রুয়ারীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ক্লোজড বর্ডার পলিসি ঘোষণা করেছিলেন, কিন্তু সেটা বারংবার ভাঙ্গা হয়েছে।

ইতোমধ্যে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনুপ্রবেশ অনেকটাই ঠেকানো গেছে বলে বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে। মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ার টমাস এন্ড্রুজ গত ১০ মে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে সীমান্তে পুশ ব্যাকের সংখ্যা জানতে চেয়ে চিঠি লিখেছিলেন।

তিনি রোহিঙ্গা রেফিউজিদের ফেরত এবং রোহিঙ্গা রেফিউজি ক্যাম্পে তাদের মানবেতর জীবনযাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এন্ড্রুজ বাংলাদেশ সরকারকে এইসব দাবীগুলিকে তদন্ত এবং মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেবার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

প্রায় ১০০ মিয়ানমার জান্তা বাংলাদেশে পালিয়ে এসেছে

০৭:৪৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪