১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

প্লে-ব্যাক করারই স্বপ্ন সাথী খানের

  • Sarakhon Report
  • ০৭:০০:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • 164

সারাক্ষণ প্রতিবেদক
সাথী খান, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় আলোচিত সঙ্গীতশিল্পী। বিশেষত ফোক গানের শিল্পী হিসেবে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তার জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। তার কন্ঠে প্রতিবাদী ঘরানার গান ‘ আমি নতুন কী আর আছি গো, পুরান হইয়া গেছি’ গানটি গত মার্চ মাষে প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলে গানটি। গানটির কথা ও সুর হানিফ খানের।

এছাড়া কাব্যিক পলাশের লেখা ও সুরের ‘আমি এক এমন পাখি’ গানটিও দারুণ জনপ্রিয়তা পেয়েছে। মোট কথা ফোক গানে নিজের মৌলিক গান দিয়ে এরইমধ্যে সারা দেশব্যাপী সাথী খান বেশ আলোচনায় এসেছেন। তবে সাথী খানের স্বপ্ন প্লে-ব্যাক করা, অর্থাৎ সিনেমাতে গান করাই তার স্বপ্ন। সাথী খান বলেন,‘ প্রত্যেক শিল্পীরই স্বপ্ন থাকে সিনেমাতে গান করার।

সিনেমার গানের প্রচার যেমন অনেক বেশি হয়ে থাকে নানান মাধ্যমে, শ্রোতাপ্রিয়তা বা জনপ্রিয়তাও হয় একটা অন্য লেবেলে। যে গান মোটামুটি হিট হয় তা দেশের আনাচে কানাচে’সহ দেশের বাইরেও বিশেষত বাংলা ভাষাভাষী দর্শকের মধ্যে ব্যাপক সাড়াও ফেলে। তাছাড়া আমাদের দেশের সিনিয়র শিল্পী যারা আছেন যেমন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম, সাবিনা ইয়াসমিন ম্যাডাম এমন কী শ্রদ্ধেয় মমতাজ আপারও সিনেমায় অনেক গান আছে যা শ্রোতা দর্শকের মুখে এখনো শোনা যায়।

তো আমিও চাই সিনেমায় এমন কিছু গান করতে যা যুগের পর যুগ যেন শ্রোতা দর্শকের মধ্যে থেকে যায়। জানিনা সিনেমায় প্লে-ব্যাক করার স্বপ্ন কবে পূরণ হবে। তবে আমি প্রচণ্ড ধৈর্য্য ধরে অপেক্ষা করছি।’ এরইমধ্যে চলতি মাসের শুরুতেই সাথী হানিফ খানের কথা ও সুরে ‘তোমার বংশের কী নীতি’ ও মামুন আফনান রুমীর লেখা ও সুরে ‘বিশ্ব হারামী’ গানে কন্ঠ দিয়েছেন।

এছাড়াও সাথী খান জানান তার নিজের চ্যানেল ‘সাথী খান’-এ নতুন নতুন মৌলিক গান প্রকাশের জন্য মিউজিক ভিডিও’সহ প্রস্তুত আছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই গানগুলো প্রকাশ করবেন বলে জানালেন সাথী খান।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

প্লে-ব্যাক করারই স্বপ্ন সাথী খানের

০৭:০০:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪