০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারত যৌথ টহল ‘করপ্যাট’ ও মহড়া ‘বঙ্গোসাগর’ শুরু

  • Sarakhon Report
  • ০৬:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • 259
সারাক্ষণ ডেস্ক 

বঙ্গোপসাগরের নির্ধারিত এলাকায় বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ টহল ‘করপ্যাট’ (Coordinated Patrol – CORPAT) এবং দ্বিপাক্ষিক মহড়া ‘বঙ্গোসাগর’ (BONGOSAGOR) শুরু হয়েছে। এটি যথাক্রমে ৬ষ্ঠ ও ৪র্থ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে।

কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের তত্ত্বাবধানে যৌথ টহল ও মহড়া ১০ মার্চ শুরু হয়ে ১২ মার্চ পর্যন্ত চলবে। এতে অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা আবু উবাইদাহ (BNS ABU UBAIDAH) ও একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। অন্যদিকে, ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে আইএনএস রানভীর (INS RANVIR) যুদ্ধজাহাজ ও একটি হেলিকপ্টার অংশ নিচ্ছে।

২০১৮ সাল থেকে দুই দেশের মধ্যে এ যৌথ টহল অনুষ্ঠিত হয়ে আসছে। বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ ধরা, চোরাচালান, মানবপাচার, জলদস্যুতা ও মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এ মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া, যৌথ টহলের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমুদ্র নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিনিময়, অপরাধ প্রতিরোধ ও সমুদ্র অর্থনীতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারত যৌথ টহল ‘করপ্যাট’ ও মহড়া ‘বঙ্গোসাগর’ শুরু

০৬:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫