০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

বাংলাদেশ নিয়ে আমেরিকার সঙ্গে কথা হয়েছে: জয়শঙ্কর

  • Sarakhon Report
  • ০৪:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • 120

ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর (বাঁয়ে) ও যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও (ডানে)

ভারতের পররাষ্ট্র মন্ত্রী ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিওর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন এস জয়শঙ্কর।

তিনি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ওয়াশিংটনে গেছেন।

বাংলাদেশ ছাড়াও আমেরিকার ভিসা নীতি এবং আঞ্চলিক নানা বিষয় নিয়েই ওই দ্বিপাক্ষিক বৈঠকে কথা হয়েছে।

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যাণ্ডেলে মি. জয়শঙ্কর লিখেছেন, “আমাদের দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও ঝালিয়ে নিলাম।“

বিদেশ সচিব রুবিওকে ভারত-মার্কিন সম্পর্কের একজন দৃঢ় প্রবক্তা বলেও উল্লেখ করেছেন মি. জয়শঙ্কর।

“এছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বহু বিষয় নিয়ে মত বিনিময় হয়েছে,” লিখেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী।

ওই বৈঠকে মার্কিন বিদেশ সচিব ছাড়াও হাজির ছিলেন সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ্।

বৈঠকের পরে ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মি. জয়শঙ্কর স্বীকার করেন যে বাংলাদেশ নিয়ে ওই বৈঠকে কথা হয়েছে।

তার কথায়, “হ্যাঁ, বাংলাদেশ নিয়ে আমাদের মধ্যে কিছু আলোচনা হয়েছে।আমার মনে হয় এ নিয়ে বিস্তারিত কিছু বলা উচিত হবে না।“

বিবিসি নিউজ বাংলা

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

বাংলাদেশ নিয়ে আমেরিকার সঙ্গে কথা হয়েছে: জয়শঙ্কর

০৪:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫