০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

বাগেরহাটে ‘মার্চ ফর ইউনিটি’তে বাধার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

  • Sarakhon Report
  • ০৪:১৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • 100

বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় মাদ্রাসাঘাটে হামলার ঘটনা ঘটে

‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে খুলনা থেকে ঢাকায় আসছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দল।

খুলনা থেকে ঢাকাগামী এমন একটি বাসের উপর বাগেরহাটে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

জুলাই-অগাস্ট মাসে শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক অভিযোগ করেছেন, বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় মাদ্রাসাঘাটে ওই হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগের লোকজন।

মোল্লারহাট উপজেলার পুলিশ উপ-পরিদর্শক রামপ্রসাদ বিশ্বাস বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন যে মাদ্রাসাঘাট এলাকায় “একটি ঝামেলা চলছে এবং পুলিশের একটি টিম সেখানে গেছে।”

তবে, কাদের সাথে কাদের মধ্যে ওই ‘ঝামেলা’ হচ্ছে, সে বিষয়ে তিনি সুস্পষ্ট তথ্য দিতে পারেননি।

এদিকে, ওই এলাকায় সংঘর্ষ দুপুর পর্যন্ত চলছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থলে গিয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা মি. বিশ্বাস।

বিবিসি নিউজ বাংলা

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

বাগেরহাটে ‘মার্চ ফর ইউনিটি’তে বাধার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

০৪:১৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪