১১:২৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

বান্দরবানে ছয় উপজেলার সোনালী ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা

  • Sarakhon Report
  • ০৭:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • 189

জাফর আলম, কক্সবাজার

বান্দরবানে নিরাপত্তাজনিত কারণে ছয় উপজেলায় সোনালী ব্যাংকের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সদর শাখায় সোনালী ব্যাংকের কার্যক্রম চালু থাকবে।

উপজেলা ছয়টি হলো থানচি, রুমা, রোয়াংছড়ি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি।

বুধবার (৩ এপ্রিল) বেলা ৩টার দিকে সোনালী ব্যাংকের এজিএম ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, বান্দরবানের থানচি ও রুমায় ব্যাংক ডাকাতি হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে ছয় উপজেলায় সোনালী ব্যাংকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে থানচি বাজারে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল সাধারণ গ্রাহক ও কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে বন্ধ করে রাখে। পরে ব্যাংকের ক্যাশ থেকে টাকা লুট করে পালিয়ে যায়।

তারও আগে মঙ্গলবার রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণ করা হয় রুমা শাখার ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে।এমতাবস্থায় নিরাপত্তাজনিত কারণে ৬ উপজেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোনালী ব্যাংক তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

বান্দরবানে ছয় উপজেলার সোনালী ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা

০৭:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪