০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

বার্ষিক পরীক্ষা বন্ধ, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু

কর্মবিরতি শুরু 
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার দফা দাবিতে আজ সোমবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও আন্দোলন শুরু করেছেন। এই কর্মবিরতির কারণে ২৪ নভেম্বর শুরু হওয়া বার্ষিক পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।

কারা এই কর্মসূচি দিচ্ছেন
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে কর্মসূচিটি ঘোষিত হয়েছে। সমিতির এক নেতা জানিয়েছেন, সরকার দাবিগুলো পূরণ করলে শুক্রবার ও শনিবার—সাপ্তাহিক ছুটির দিন—বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে। কিন্তু দাবি পূরণ না হলে কর্মবিরতি চলমান থাকবে।

শিক্ষকদের চার দফা দাবি
১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অন্তর্ভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’-এর গেজেট প্রকাশ
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত বাস্তবায়ন
৩. সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড প্রদানের আদেশ বাস্তবায়ন
৪. ২০১৫ সালের আগের নিয়ম অনুযায়ী দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ সহকারী শিক্ষকদের অগ্রিম বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ

দাবি না মানায় কর্মবিরতি
সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেশাগত মর্যাদা ও বেতন-ভাতা সংক্রান্ত দীর্ঘদিনের চার দফা দাবি আদায়ের জন্য শিক্ষকরা রবিবারও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। কিন্তু সরকার দাবিগুলো না মানায় আজ থেকে তারা লাগাতার কর্মবিরতিতে গেলেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

বার্ষিক পরীক্ষা বন্ধ, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু

১২:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫