১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

বিজ্ঞাপন দিয়েই ফেরার ইচ্ছে আইরিন তানির

  • Sarakhon Report
  • ১২:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • 150

সারাক্ষণ প্রতিবেদক

আইরিন তানি, বাংলাদেশের নাটকের এবং সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী। সর্বশেষ আইরিন তানিকে দর্শক দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর সিজন টু’ এবং বৈশাখী টিভিতে প্রচার চলতি আকাশ রঞ্জন পরিচালিত ‘বউ শ্বাশুড়ি’ ধারাবাহিকে অভিনয়ে দেখেছেন।

এরপর আসলে অভিনয় থেকে আইরিন তানিকে একটু দূরেই থাকতে হয়েছে জীবনের প্রয়োজনে। কারণ ২০২২ সালের ১১ ডিসেম্বর আইরিন তানি মা হয়েছেন। তার পুত্রের নাম শেহরাজ হক চৌধুরী। শেহরাজের বয়স এখন বিশ মাস। আর ঠিক চার মাস পর শেহরাজ দুই বছর পূরণ করবে। আর এর পরই আইরিন তানি কাজে নিয়মিত হবেন বলে জানান।

আইরিন তানি বলেন,‘ জীবনের প্রয়োজনে আসলে অভিনয়ের দুনিয়া থেকে দূরে আছি। তবে এটা সত্যি যে অভিনয়েল দিনগুলো খুউব মিসকরি। ক্যামেরার সামনে যেতে খুউব ইচ্ছে করে। কিন্তু আমার সোনামনি শেহরাজ এতো ছোট যে তাকে রেখে আসলে শুটিং-এ যাওয়া সম্ভব নয়।

অনেকেই বাচ্চা আরো ছোট থাকতে সব ম্যানেজ করে কাজ করেন। তাদের আমি সত্যিই সাধুবাদ জানাই। কিন্তু আমার স্বামী সাইফুল হক চৌধুরীর কথা একটাই , আগে সন্তান, সংসার। তারপর অন্যকিছু।

সাইফুলের কথাকে সম্মতি আর শ্রদ্ধা জানিয়েই আমি সংসার, সন্তান সামলাতেই ব্যস্ত। এরমধ্যে কয়েকজন বিজ্ঞাপন নির্মাতার সঙ্গে কথা হয়েছে। আশা করছি বিজ্ঞাপনের মধ্যদিয়েই কাজে ফিরবো ইনশাআল্লাহ।’ উল্লেখ্য, আইরিন তানির কারণেই ‘বউ শ্বাশুড়ি ’ ধারাবাহিকটি জনপ্রিয়তা পেয়েছিলো।

আইরিন তানি বলেন,‘ এই ধারাবাহিকটি আমার অভিনয় জীবনের অন্যতম আলোচিত নাটক। নাটকটিতে অভিনয়ের জন্য আমি অনেক শ্রম দিয়েছি। আকাশ দাদা আমাকে সুযোগ দিয়েছেন নিজের মনের মতো অভিনয় করতে। তার নির্দেশনাতেই আমি নিজেকে এই নাটকে আমার চরিত্রে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।’

উল্লেখ্য, আইরিন তানি অভিনীত প্রথম সিনেমা বাদল খন্দকার পরিচালিত ‘বিদ্রোহী পদ্মা’ ২০০৬ সালে মুক্তি পায়। এতে তিনি রিয়াজ ও পপির সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। তার সহশিল্পী ছিলেন শামস সুমন।

এরপরও তিনি গোলাম মোস্তফা শিমুলের পরিচালনায় ‘লবন’ এবং কলকাতার শঙ্খ ঘোষের ‘মায়া’ সিনেমাতে অভিনয় করেছেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

বিজ্ঞাপন দিয়েই ফেরার ইচ্ছে আইরিন তানির

১২:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪