১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প

বিটিভি’র ‘দক্ষিনের সমীকরণ’-এ সুমী, শিরীন ও শশী

  • Sarakhon Report
  • ০৭:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • 115

সারাক্ষণ প্রতিবেদক

বাংলাদেশ টেলিভিশনে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘দক্ষিনের সমীকরণ’-এ অভিনয় করছেন শিরীন আলম, শাহানা রহমান সুমী ও শারমীন জোহা শশী। শিরীন আলম ধারাবাহিকটিতে অভিনয় করছেন জোহরা চরিত্রে, সুমী অভিনয় করছেন রত্না চরিত্রে এবং শশী অভিনয় করছেন উদিতা চরিত্রে। এরইমধ্যে ধারাবাহিকটি দর্শকের মধ্যে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে।
শিরীন আলম বলেন,‘ দক্ষিণের সমীকরণ ধারাবাহিকটি আমার এই সময়ে করা বেশ কয়েকটি ধারাবাহিকের মধ্যে ভীষণ প্রিয়। ধারাবাহিকটির ইউনিট-টা বেশ চমৎকার। কোনো রকম তাড়াহুড়া নেই। বেশ যত্ন নিয়ে পরিচালক’সহ সবাই কাজ করছেন। আর এতে অভিনয়ের জন্যও আমি বেশ ভালো সাড়া পাচ্ছি। বিটিভির নাটক এখনো যে অনেক অনেক দর্শক দেখেন এই ধারাবাহিকে অভিনয় করে আবারো প্রমাণ পেলাম।’
শাহানা রহমান সুমী বলেন,‘ গল্প খুবই সুন্দর। আর কাজটা করতে গিয়ে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। চরিত্র সিলেকশন ছিলো এককথায় দুর্দান্ত। ডিরেক্টর খুবই মনোযোগী ছিলেন অভিনয়ের ব্যাপারে।  অনেক দর্শকের ভালো রেসপন্স পাচ্ছি।  রেসপন্স পাচ্ছি বরেই বুঝতে পারছি যে নাটকটি অনেক দর্শকই দেখছেন।’
শারমীন জোহা শশী বলেন,‘ শিরীন আপা, সুমী আপা আমার ভীষণ প্রিয় দু’জন মানুষ, প্রিয় দুজন শিল্পী। তাদের সঙ্গে একই ধারাবাহিকে কাজ করতে পারার মধ্যে ভীষণ আনন্দ কাজ করে আমার ভেতর। সত্যি বলতে কী সহশিল্পী প্রাণের মানুষ হলে কাজও অনেক ভালো হয়। আর এই ধারাবাহিকের উদিতা চরিত্রটি আমার ভীষণ পছন্দের। আমি চেষ্টা করছি যথাযথভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে।’ ‘দক্ষিণের সমীকরণ’ ধারাবাহিক নাটকটি রচনা ও পরিচালনা করছেন সঞ্জয় কান্ত। বিটিভিতে প্রতি সপ্তাহে তিনদিন এই ধারাবাহিক নাটকটি প্রচার হচ্ছে।
জনপ্রিয় সংবাদ

আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত?

বিটিভি’র ‘দক্ষিনের সমীকরণ’-এ সুমী, শিরীন ও শশী

০৭:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪