০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভায় ভূমি উপদেষ্টা

  • Sarakhon Report
  • ০৬:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • 152

স্থানীয় পর্যায়ে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কর্মকান্ড নিবিড় তদারকি ও সমন্বয় সাধনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক 

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বিভাগীয় কমিশনাদেরকে মাঠ পর্যায়ে স্বচ্ছ ,জবাবদিহিমূলক ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতকরণে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি স্থানীয় পর্যায়ে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কর্মকান্ড নিবিড় তদারকি ও সমন্বয় সাধনের নির্দেশনা দিয়েছেন। তিনি আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সম্পর্কিত বিষয়াদি নিয়ে সকল বিভাগীয় কমিশনারদের সাথে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এঁর সভাপতিত্বে এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবগণ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভূমি উপদেষ্টা বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিয়ে অধিকাংশ মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। সেবা প্রার্থী মানুষকে অনলাইনে নামজারি, হোল্ডিং নম্বর, ভূমি কর ও দাখিলা পদ্ধতিসহ সরকারের চলমান ডিজিটাইলেজেশন কার্যক্রম বিষয়ে ব্যপকভাবে সচেতন করতে হবে। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত যুগোপযোগী প্রশিক্ষণদান কর্মসূচি অব্যাহত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এলাম্‌স কর্মসূচি আয়োজিত রাজধানীর তেজগাঁও, গুলশান, ক্যান্টনমেন্ট ও মোহাম্মদপুর থানা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য তেজতুরী বাজার মডেল শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

এ এস এম সালেহ আহমেদ বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) পরিশোধে তেজতুরী বাজার মৌজাকে পাইলটিং এর আওতায় আনা হয়েছে। এ কার্যক্রমে ভূমি মালিকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এ কার্যক্রমের সুফল পর্যায়ক্রমে ঢাকা জেলার ১৯ টি সার্কেলের সব মৌজায় বাস্তবায়ন করতে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে উদ্বোধনকৃত মডেল মৌজা হতে প্রাপ্ত অভিজ্ঞতালব্দ জ্ঞান কাজে লাগাতে হবে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভায় ভূমি উপদেষ্টা

০৬:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪