০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

বিশ্বের দ্রুততম ট্রেনের ‘টাইপ-টেস্ট’ চলছে বেইজিংয়ে

  • Sarakhon Report
  • ১২:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • 137

চীনের তৈরি বিশ্বের দ্রুততম ট্রেন সিআর৪৫০ বেইজিংয়ের রিং রেলওয়েতে টাইপ-টেস্ট পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছে। ট্রেনটির পরীক্ষামূলক গতি ঘণ্টায় ৪৫০ কিলোমিটার এবং বাণিজ্যিক গতি ৪০০ কিলোমিটার, যা এর আগের সিআর৪০০ ফুসিং ট্রেনের চেয়ে ১০০ কিলোমিটার বেশি গতি তুলতে পারে।

ট্রেনটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিআরআরসি কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ফেং জানান, সিআর৪৫০ হাই-স্পিড ট্রেন প্রযুক্তি, নিরাপত্তা ও পরিচালনা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে।

বেশি গতির জন্য ট্রেনের ট্র্যাকশন ক্যাপাসিটি, ডায়নামিক পারফরম্যান্স ও প্যান্টোগ্রাফ সিস্টেম উন্নত করা হয়েছে। এতে ওয়াটার-কুলড পার্মানেন্ট ম্যাগনেট ট্র্যাকশন সিস্টেম, নতুন প্রজন্মের উচ্চ-স্থিতিশীল বগি ও এআই সমৃদ্ধ মাল্টি-সিস্টেম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

ট্রেনটিতে আছে চার হাজারেরও বেশি সেন্সর, যা ট্রেনের গতিবিধি, কার বডি, ট্র্যাকশন, ব্রেকিং ও অগ্নি শনাক্তকরণ ব্যবস্থা রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করে।

হালকা উপকরণ ব্যবহারের ফলে ট্রেনের ওজন ১০ শতাংশ কমেছে এবং চলাচলের সময় বাতাসের প্রতিরোধ কমেছে ২২ শতাংশ। শব্দ কমাতে এতে বিশেষ উপকরণ ও অ্যারোডাইনামিক ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা কেবিনের শব্দ ২ ডেসিবেল কমিয়ে দেবে।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

বিশ্বের দ্রুততম ট্রেনের ‘টাইপ-টেস্ট’ চলছে বেইজিংয়ে

১২:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫