০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

বিয়ের চাপে ডিগ্রি পরীক্ষার্থীর আত্মহনন, পীরগঞ্জে মর্মান্তিক ঘটনা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিয়ের জন্য পারিবারিক চাপের মুখে এক ডিগ্রি পরীক্ষার্থী অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত তরুণীর নাম লিপি (২৪)। তিনি পীরগঞ্জ উপজেলার সেনহগা ইউনিয়নের গুমানুপাড়া এলাকার দানাজপুর গ্রামের চন্দ্র মোহন রায়ের মেয়ে। লিপি পীরগঞ্জ সরকারি কলেজের তৃতীয় বর্ষের ডিগ্রি শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ওয়ারিস ইয়াজদানী জানান, বৃহস্পতিবার গভীর রাতে (শুক্রবার ভোরে) রাত ২টার দিকে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। পরিবারের সদস্যরা চিকিৎসকদের জানান, তিনি ঘুমের ওষুধ খেয়েছেন। পরে তার পাকস্থলী পরিষ্কারসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও শুক্রবার বিকেলে তিনি মারা যান।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার ডিগ্রি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন লিপি। পরে তার বাবা তাকে জানান, একটি বিয়ের প্রস্তাব আসছে। কিন্তু বিয়েতে আপত্তি জানালে তিনি পরিবারের পক্ষ থেকে চাপের মুখে পড়েন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে হতাশা থেকে তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন।

সেনহগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক চাপে সৃষ্ট মানসিক কষ্ট থেকেই তিনি এ সিদ্ধান্ত নেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর পরপরই পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে চলে যান।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

বিয়ের চাপে ডিগ্রি পরীক্ষার্থীর আত্মহনন, পীরগঞ্জে মর্মান্তিক ঘটনা

০৭:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬