০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

বুড়িমারি এক্সপ্রেস চালু হচ্ছে ১৮০ দিনের মধ্যে: মন্ত্রী

লালমনিরহাট থেকে নতুন বুড়িমারি এক্সপ্রেস ট্রেন আগামী ১৮০ দিনের মধ্যেই চালু করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রোববার বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রতিশ্রুত উন্নয়ন প্রকল্পে সরকারের অগ্রগতি
মন্ত্রী বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী লালমনিরহাট বিমানবন্দর, চার লেন সড়ক, অর্থনৈতিক অঞ্চল এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে এসব প্রকল্প শেষ করতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজের গতি বাড়ানো হবে।

পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
দুলু জানান, প্রাথমিকভাবে আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হবে। এই কর্মসূচির আওতায় ধাপে ধাপে সবচেয়ে দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় সুবিধা ও সহায়তা দেওয়া হবে।

১৮০ দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা
তিনি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আগামী ১৮০ দিনের মধ্যে লালমনিরহাটে বাস্তবায়নযোগ্য উন্নয়ন উদ্যোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে সংসদ সদস্য হাসান রাজীব প্রধান ও রোকন উদ্দিন বাবুল উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

বুড়িমারি এক্সপ্রেস চালু হচ্ছে ১৮০ দিনের মধ্যে: মন্ত্রী

০৭:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬