১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের হৃদয় থেকে রান্না, স্বাস্থ্য থেকে মানুষের পাশে: উদ্ভিদভিত্তিক খাবারে বদলের গল্প

বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে বিএনপি মহাসচিবের শোক

  • Sarakhon Report
  • ০৪:০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • 245

নিজস্ব প্রতিবেদক 

রাজধানী ঢাকার বেইলি রোডে বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (১ মার্চ) এক বার্তায় এ শোক জানান তিনি।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “গতকাল রাত পৌনে দশটায় রাজধানীর বেইলী রোডস্থ একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকান্ডে এ পর্যন্ত ৪৫ জনের নির্মম মৃত্যু এবং এখনও হাসপাতালের বিছানায় আগুনে দগ্ধ মানুষের আহাজারী অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট চিকিৎসকগণ জানিয়েছেন।

বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনের ‘কাচ্চি ভাই রেস্টুরেন্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৪৫ জনের হৃদয়বিদারক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোকবার্তায় বিএনপি মহাসচিব আরও বলেন, ‘দেশে আইনের শাসন না থাকলে দুর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই থাকে। কারণ সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। ফলে জনসমাজে নৈরাজ্য বিরাজ করে বলেই নানান দুর্ঘটনা ঘটে ও মানুষের প্রাণ ঝরে যায়।’

মির্জা ফখরুল বলেন, ‘গত রাতে বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, শোকার্ত পরিবারগুলো যেন তাদের স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠতে ধৈর্য ধারণ করতে পারেন।’

বিএনপি মহাসচিব শোকবার্তায় অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি অগ্নিদগ্ধদের আশু সুস্থতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত?

বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে বিএনপি মহাসচিবের শোক

০৪:০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪