০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

বেলুচিস্তানে অভিযানে ৯ সন্ত্রাসী নিহত, জুলাইয়ে প্রাণহানি বেড়েছে ২৪১ শতাংশ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে নয়জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। মঙ্গলবার পরিচালিত এসব অভিযানে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে বলে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

জিয়ারাত, হারনাই ও সুরাব এলাকায় ‘অপারেশন রাদ-উল-ফিতনা ৩’-এর আওতায় এসব অভিযান চালানো হয়। পাকিস্তান টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা বাহিনীকে প্রশংসা

অভিযানের পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি নিরাপত্তা বাহিনীর পেশাদার সক্ষমতার প্রশংসা করেছেন এবং ‘ফিতনা-আল-হিন্দুস্তান’-এর নয়জনের বেশি সদস্যকে হত্যার কথা উল্লেখ করেছেন।

বিবৃতিতে নকভি বলেন, ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা-আল-খাওয়ারিজ’-এর বিরুদ্ধে অভিযান পূর্ণ শক্তিতে চলছে এবং তা অব্যাহত থাকবে।

Pakistan Security Forces Kill 15 Indian Backed Terrorists In Balochistan -  WE News English

পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ নামে উল্লেখ করে। অন্যদিকে বেলুচিস্তানভিত্তিক কয়েকটি গোষ্ঠীকে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ হিসেবে অভিহিত করে দেশটির সরকার। এই নাম ব্যবহারের মাধ্যমে পাকিস্তান দেশটিতে সন্ত্রাস ও অস্থিতিশীলতার পেছনে ভারতের কথিত ভূমিকার বিষয়টি তুলে ধরে।

সাম্প্রতিক অভিযানে ধারাবাহিক প্রাণহানি

বেলুচিস্তানে মঙ্গলবারের অভিযান সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানের সর্বশেষ ঘটনা। সোমবার প্রদেশটির কিল্লি জায়েক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই সন্ত্রাসী নিহত ও তিনজন আহত হয়।

এর এক দিন আগে খারানের লাজাই এলাকায় একই ধরনের অভিযানে সাত সন্ত্রাসী নিহত হয়। এর আগে শনিবার খুজদার জেলার শোর পার্দ এলাকায় অভিযানে ১০ সন্ত্রাসী নিহত এবং আরও অনেকে আহত হয়।

তারও আগে সুরাব জেলায় অন্তত ১৮ সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে আটজন একটি বিস্ফোরক অকাল বিস্ফোরণের ঘটনায় মারা যায়।

Security forces kill 9 terrorists during intelligence-based operations in  Balochistan, KP - Pakistan - DAWN.COM

বেলুচিস্তানে বাড়ছে নিরাপত্তা সংকট

বেলুচিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের মাসিক নিরাপত্তা মূল্যায়নেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ৩১ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত মাসে পাকিস্তানের অন্যান্য অঞ্চলের তুলনায় বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি সবচেয়ে বেশি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুনে প্রদেশটিতে মোট প্রাণহানি ছিল ১০৯। জুলাইয়ে তা বেড়ে ৩৭২-এ পৌঁছেছে, অর্থাৎ এক মাসে প্রাণহানি বেড়েছে ২৪১ শতাংশ।

একই সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যু ছয় থেকে বেড়ে ৬২ হয়েছে, যা ৯৩৩ শতাংশ বৃদ্ধি। সন্ত্রাসীদের মৃত্যুও ৭৫ থেকে বেড়ে ২৩৮ হয়েছে। বেসামরিক নাগরিকের মৃত্যু ২৮ থেকে বেড়ে ৫৪ হয়েছে, অর্থাৎ ৯৩ শতাংশ বৃদ্ধি। এ ছাড়া প্রদেশটিতে শান্তি কমিটির ১৮ সদস্যও নিহত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

বেলুচিস্তানে অভিযানে ৯ সন্ত্রাসী নিহত, জুলাইয়ে প্রাণহানি বেড়েছে ২৪১ শতাংশ

০৩:৫৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬