০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-১০৯)

  • Sarakhon Report
  • ১২:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • 154

শশাঙ্ক মণ্ডল

সাহিত্য

পঞ্চম অধ্যায়

অষ্টাদশ শতাব্দীর শুরুতে তৎকালীন সুন্দরবনের বিভিন্নপ্রান্তে যে সব গ্রামের অস্তিত্ব ছিল বা প্রজাবিলির মধ্য দিয়ে যে সব নতুন গ্রাম গড়ে উঠেছিল সেগুলিতে দেবোত্তর সম্পত্তি লাভ করেছিলেন সংস্কৃত, আরবি ফারসি ভাষায় শিক্ষিত পণ্ডিতরা এবং ধর্মাচনার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। সে যুগে বনভূমি বাদ দিলে সুন্দরবনের উত্তরাংশের সমস্ত ভূ-সম্পত্তি মহারাজ কৃষ্ণচন্দ্রের জমিদারির অন্তর্ভুক্ত ছিল।

পরবর্তীকালে ইংরেজ রাজত্বে কৃষ্ণচন্দ্রের মৃত্যুর পর তাঁর জমিদারির সীমা ছোট হয়ে যায় এবং সৈদপুর সাতক্ষীরা টাকী, নদীয়ার পালচৌধুরী, হাড়োয়ার মুন্সিআমির, নাড়াইলের রাজা, বারুইপুর প্রভৃতি অসংখ্য ছোট জমিদারির পত্তন ঘটে। মহারাজ কৃষ্ণচন্দ্র দেবোত্তর সম্পত্তি ব্রাহ্মণ পণ্ডিত, আরবি ফারসি ভাষায় শিক্ষিত ব্যক্তিদের, চারু, কারু, শিল্পীদের, মন্দির, মসজিদ পীরের নামে দান করেছিলেন। এসব ব্যক্তিরা হিন্দু মুসলমানের দৈনন্দিন পুজা-অর্চনা শাস্ত্রপাঠ শরিয়তের ক্রিয়াকর্ম অনুষ্ঠানের পাশাপাশি টোল চতুষ্পাঠী তোলবাখানা, মক্তব মাদ্রাসা গড়ে তুলেছিলেন।

মহারাজ কৃষ্ণচন্দ্র সম্পর্কে বলা হয়ে থাকে তাঁর কাছ থেকে যে ব্রাহ্মণ পুরস্কৃত হয়নি তিনি ব্রাহ্মণই নন। অগ্নিহোত্র যজ্ঞ উপলক্ষে তিনি বাংলার বিভিন্ন প্রান্তের ব্রাহ্মণ পণ্ডিতদের প্রচুর উপঢৌকন দেন এবং এক বিশাল পণ্ডিতসভার অয়োজন করেন। সংস্কৃত শিক্ষা বিস্তারের জন্য মাসিক ১০০ টাকা বরাদ্দ করেন নদীয়ার টোলের দূরদেশাগত ছাত্রদের জন্য। তৎকালীন সুন্দরবন এলাকার বিভিন্ন মন্দির, মসজিদ, পীরের দরগাকে উৎসর্গীকৃত দেবোত্তর ভূমি আজও ইতিহাসের সাক্ষী হিসাবে আমাদের সামনে উপস্থিত।

সেদিন ফারসি ছিল সরকারি ভাষা এবং তা ব্রিটিশ রাজত্বে ১৮২৫-৩০ পর্যন্ত বেশ কিছুটা চালু ছিল। ফারসি শেখার জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান মহারাজের আশ্রয়ে নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর, কুষ্টিয়ার মেহেরপুর, যশোর খুলনা বাগেরহাট ২৪. পরগনার, বারুইপুর বারাসত কাজিপাড়া, দমদম বসিরহাট হাড়োয়া হাকিমপুর প্রভৃতি এলাকায় ছড়িয়ে ছিল। সেদিন প্রাথমিক শিক্ষার প্রয়োজন মেটানোর দায়িত্ব ছিল পাঠশালার ওপর; শিক্ষিত মানুষদের একটা বড় অংশ পাঠশালার শিক্ষা লাভের মধ্য দিয়ে তাদের ছাত্রজীবনের সমাপ্তি ঘটতো।

প্রাথমিক শিক্ষায় লেখাপড়া ও কিছুটা অঙ্কের প্রাথমিক জ্ঞান দেওয়া হত। মাস্টারমশাই অন্যান্য কাজের পাশাপাশি পাঠশালা চালাতেন। মুদিখানা দোকান ও সেই সঙ্গে পাঠশালা। অনেক সময় দূরের কোন শিক্ষিত লোক পাঠশালার দায়িত্ব নিতেন। গ্রামের অবস্থাপন্ন লোকদের চণ্ডীমণ্ডপ, বারোয়ারি কোন জায়গা, মন্দির মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে এই পাঠশালার কাজ চলত। শিক্ষার্থীদের বাৎসরিক ধানের চুক্তিতে পণ্ডিতমশাই এর ভরণপোষণের কাজ চলত। এর থেকে ধান দিয়ে লেখাপড়া শেখা প্রবাদটির জন্ম।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-১০৯)

১২:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪