০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-১৪৭)

  • Sarakhon Report
  • ১২:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • 104

শশাঙ্ক মণ্ডল

দোহাই আল্লা মাথা খাও

আমায় ফেইল্যা কনে যাও

মোর বাপ নাই মাও নাই

এক্কা ঘরে রাত কাটাই

শীতের রাতে ঘোর জড়াতে

পরাণডা মোর কাঁপতে থাকে

মরদ আমায় ফেলে কনে যাও।

জারি গায়ক বা বরাতী হিসাবে যশোর খুলনার কালীশঙ্কর পুরের মেহের চাঁদ, দীঘল কান্দি গ্রামের হাকিমচাঁদ, কলস বিশ্বাস, আরজেন শেখ, আসরফ বিশ্বাস, মেহের বিশ্বাস প্রভৃতির নাম উল্লেখযোগ্য। বসিরহাট মহকুমার হাড়োয়া এবং হাসনাবাদ থানায় কয়েক জন জারি গায়ক দ্বিতীয় মহাযুদ্ধর পূর্বকালে বিশেষ খ্যাতি অর্জন করেছিল। হাসনাবাদের মাখালগাছা হাবাসপুর গ্রামের আকবর আলী স্বাধীনতা পরবর্তীকালেও বিভিন্ন অনুষ্ঠানে সুনামের সাথে গান করেছেন। মূল গায়েনের হাতে থাকে চামর। পায়ে ঘুঙুর মাথায় কালো টুপি। মূল গায়েনের সাথে আরও কয়েকজন গায়ক ধুয়ো ধরে গান করে। হাসান হোসেনের করুন বিয়োগান্ত কাহিনী সুর করে দর্শকদের সামনে উপস্থিত করা হত। জারি গানের এ ধরনের পদ বসিরহাট হাসনাবাদে এখনো শোনা যায় মুসলমান অধ্যুষিত এলাকায়-

আকবর আলি কেঁদে বলে শোনো বাবা পানি চাই

পানি বিনে আর বাঁচিনে দেহ কলেজা হল ছাই।।

বারাসে গানে অন্তহীন বেদনা ঝরে পড়ে। কোন অজানা বন্ধুকে প্রাণের আকৃতিতে বধূ ডাকে, কেন ডাকে কে জানে। জলতরঙ্গে ডিঙাখানি ভেসে চলেছে, কোথায় তার গন্তব্যস্থল কোথা থেকে তার অগমণ কোন কিছুই সে জানে না তবু প্রাণের মধ্যে গভীর আকৃতি জেগে ওঠে। অজানা অচেনা বন্ধুর উদ্দেশ্যে সে তার প্রাণের আকৃতি গানের মধ্য দিয়ে প্রকাশ করে। আকৃতি ভরা সুরে সে অজানা বন্ধুর প্রতি সে আবেদন পাঠায়-

কোন গেরামের নাওরে ভাই

কোন গেরামে যাও

একখানা কথা কও না কও

পান খেয়ে যাও।

এই মোহ জীবনে ধীরে ধীরে মদিরার মতো প্রবেশ করে। বিরহী নারীর বেদনার পাশাপাশি বারাসের মধ্য দিয়ে পরের ঘরে চলে যাওয়া কন্যার জন্য মর্মবিদারী হাহাকার সঙ্গীতের মধ্য দিয়ে ঝঙ্কৃত হয়। সন্তানহারা জননীর বেদনা অথৈ দরিয়ার সামনে এমনভাবে প্রকাশিত হয়।

আগে যদি জানতাম লো ময়না

তোরে নিবে পরে পাটার চন্দন পাটায় না থুইয়া

সুন্দর মতি ময়নারে

তোরে লইতাম কোলে লো।

সুন্দর মতি ময়নারে।

বিয়ের গান হলেও এর মধ্য দিয়ে এক সর্বজনীন বেদনার আর্তি ছাড়িয়ে পড়েছে- আশিক্ষিত পল্লীকবির এই গান উন্নত কাব্যের মর্যাদা লাভ করেছে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-১৪৭)

১২:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫