০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-৩৮)

  • Sarakhon Report
  • ১২:০০:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • 124

শশাঙ্ক মণ্ডল

শিল্প-বাণিজ্য

তৃতীয় অধ্যায়

পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বে এই শিল্পের অবনতি ঘটতে শুরু করে। প্রতি দশকে লক্ষ করা যাচ্ছে তাঁতের কাপড় বাইরে কম যাচ্ছে এবং উনিশ শতকের ১ম দশকের মধ্যে বিলাতি কাপড় ধীরে ধীরে আমাদের দেশের বাজার দখল করেছে এবং পরবর্তী কালে আরও বেশি বিলাতি কাপড় আমাদের দেশে আসছে। ব্রিটিশ রাজত্বের শুরুতেও গঙ্গার ব-দ্বীপ অঞ্চল বিশেষ করে যশোর, নদীয়া, ফরিদপুর, পাবনা, ঢাকা সেদিন কাপাস-উৎপাদক অঞ্চল হিসাবে চিহ্নিত ছিল, এখানকার উর্বর পলিমাটিতে প্রচুর কার্পাস উৎপাদিত হত।

কিন্তু কার্পাস উৎপাদনের জন্য জমিতে প্রচুর প্ররিশ্রম করতে হত এবং ৬/৭ মাস পর্যন্ত ফসলের জন্য অপেক্ষা করতে হত। উনিশ শতকের তৃতীয় দশক থেকে এই এলাকায় ব্যাপকভাবে নীলচাষ শুরু হয় এবং পরের যুগে পাট উৎপাদনের প্রচেষ্টা লক্ষ করা গেল। নীল ও পাটচাষের আর্থিক সাফল্য চাষীকে উৎসাহিত করল। অপরদিকে ইংলন্ডের শিল্প বিপ্লবের মধ্য দিয়ে সস্তার কাপড়ে দেশ প্লাবিত হল এবং সেই সঙ্গে আরও বিভিন্ন কারণে আমাদের কার্পাস শিল্পের তাঁতিরা পিছু হটতে বাধ্য হল। অনেকে বংশানুক্রমিক ভাবে চলে আসা ব্যবসা ছাড়তে বাধ্য হল।

১৮৯০ খ্রীঃ কলিনস্ তার রিপোর্টে স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন ম্যাঞ্চেস্টারের কলের কাপড় বাধ্য করল দেশিয় তাঁতিদের ব্যবসা বন্ধ করতে (৯)। অবশ্য এই শিল্পের ধ্বংসের পিছনে আরও দু-একটি কারণ অবশ্যই উল্লেখযোগ্য। ১৭৬৯-৭০-এর মন্বন্তর এবং ১৭৮৪ খ্রীষ্টাব্দের বন্যা এবং তারই পরিণতিতে দুর্ভিক্ষের রেশ চলল ১৭৮৮ খ্রীষ্টাব্দ পর্যন্ত। নদীয়া যশোর খুলনা ২৪ পরগনা বাখরগঞ্জের সুন্দরবনের উত্তরে এবং মধ্যবাংলার জেলাগুলিতে এর ব্যাপক প্রভাব লক্ষ করা গেল।

খাদ্যসংকট তীব্র হওয়ায় এই কয়েকবছরে বেশি বেশি করে মানুষ চাষের দিকে ঝুঁকছে এবং দুর্ভিক্ষ মন্বন্তর কৃষিজীবী মানুষদের একটা বড় অংশকে নিশ্চিহ্ন করেছিল। কৃষি ও শিল্পের জনসংখ্যা বিন্যাস ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কৃষিতে শ্রমিকের চাহিদা বাড়ল আর সেই সাথে কুটিরশিল্পের বাজারে চাহিদার অভাব সূচিত হল। এর সঙ্গে আরও কতকগুলি বাইরের ঘটনা উৎপাদন-ব্যবস্থায় বিশৃঙ্খলার সৃষ্টি করল। দাদনি প্রথার মাধ্যমে তাঁতিদের কাপড়ের জন্য যে মজুরি দেওয়া হতে লাগল তার মাধ্যমে তৎকালীন বাজারে খাদ্যশস্য সংগ্রহ দুর্বিষহ হয়ে উঠল। সেই সঙ্গে নানা রকমের দুর্নীতি ও অত্যাচার তাঁতিদের বাধ্য করল তাঁতের কাজ ছেড়ে দিতে। এ সময়ে বিদেশের বাজারের অর্ডার (order) কমতে শুরু করে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-৩৮)

১২:০০:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪