১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-৫৭)

  • Sarakhon Report
  • ১২:০০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • 167
শশাঙ্ক মণ্ডল
 লবণ

তৃতীয় অধ্যায়

এ সময়ে বাখরগঞ্জ ও বাগুন্ডীর লবণ চৌকিগুলিতে লবণ উৎপাদন কমছে এবং বিক্রয়ের পরিমাণ বাড়ছে। সুন্দরবনাঞ্চলের বিভিন্ন লবণ চৌকিতে লবণ উৎপাদন কম হবার কারণ হিসাবে বলা যেতে পারে এ সময়ে এই এলাকার ধান চাষ বাড়ার দিকে নতুন নতুন বনাঞ্চল উঠিত করে প্রজা বিলি করে জমি চাষের আওতায় নিয়ে আসা হচ্ছে।

১৮৫৭ খ্রীষ্টাব্দে বাখরগঞ্জ সল্ট সুপার এর অফিস বরিশাল থেকে এর অন্তর্গত এগারটি চৌকি পর্যবেক্ষণ করা হত। এই এলাকায় সে সময়ে লোকসংখ্যা ছিল ৯.৪৩৮২৪ আর গ্রামের সংখ্যা ছিল ১৩৯১। ১৮৫৬-৫৭ সালে এখানে লবণ বিক্রয় হচ্ছে ২০,৫৮৭৪ মণ ২১ সের (০০)। বিগত বছরগুলির তুলনায় লবণ বিক্রয় বাড়ছে তা লক্ষ করা যাচ্ছে। বাখরগঞ্জের চৌকিগুলি হল- নলচিতি, বাখরগঞ্জ, গৌরনদী, বাউফল, চরখালি গৌখালি, বুকিনগর (বরিশাল), ডোবিয়া, বঙ্গবেড়িয়া, পুটিয়া।

লবণ ইজারাদারদের সঙ্গে জমিদারদের বিরোধ লেগে থাকত জঙ্গলের গাছ কাটা নিয়ে। বন উঠিত হবার ফলে ইতিমধ্যে জ্বালানি কাঠের সঙ্কট দেখা দিয়েছে। বিনামূল্যে জঙ্গলের গাছ ইচ্ছামত কেটে জ্বালানি করা যাচ্ছে না। লবণ উৎপাদনের সঙ্গে জড়িত মালঙ্গীরা কম মজুরির জন্য লবণ উৎপাদন ছেড়ে-জমিদারদের নতুন উঠিত জমিতে চলে যাচ্ছে জমি পাবার লোভে।

সেই সঙ্গে কোম্পানি লবণের জন্য অগ্রিম দাদন দেওয়া বন্ধ করেছে কারণ সরকারের পক্ষে ইতিমধ্যে সিন্ধান্ত নেওয়া হয়েছে-লিভারপুলের লবণ শিল্পের জন্য বাংলার উৎপাদন বন্ধ করতে হবে। ১৮৭২ এর পর সরকারি উদ্যোগে লবণ উৎপাদন বন্ধ করে দেওয়া হল।

এর অনেক আগে থেকে কোম্পানির বিভিন্ন আলোচনায় প্রস্তাব উঠেছিল কৃষি উৎপাদনে চাষিদের উৎসাহিত করা হোক। লবণ উৎপাদন কমানো হবে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-৫৭)

১২:০০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪