০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-৬৭)

  • Sarakhon Report
  • ১২:০০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • 161
শশাঙ্ক মণ্ডল
চিনি গুড় শিল্প

তৃতীয় অধ্যায়

যশোর খুলনা ২৪ পরগনা বাখরগঞ্জ সহ অন্যান্য জেলায় শীতকালে খেজুর গাছ থেকে রস বের করার পদ্ধতি প্রাচীনকাল থেকে প্রচলিত ছিল। প্রতিটি গ্রামে গাছ থেকে রস বের করার কাজে শিউলিরা নিয়োজিত থাকত। কার্তিক মাসের দিকে খেজুর গাছের এক পাশের পাতা ছেটে গাছ পরিষ্কার করে অগ্রহায়ণ মাস থেকে রস বের করে সেই রস জ্বাল দিয়ে গুড় করার পদ্ধতি।

কৃষক পরিবার জানত। গুড় জ্বাল দেবার জন্য জালা ও মাটির ভাড় তৈরি এলাকার কুমাররা পটু ছিল। বিভিন্ন গ্রামের কুমাররা শীতকালে গৃহস্থদের রস জ্বালিয়ে গুড় করার জন্য বিভিন্ন ধরনের মাটির পাত্র সরবরাহ করত। গ্রামে গঞ্জে অসংখ্য কারখানা গড়ে উঠেছিল। কোট চাঁদপুর, কেশবপুর, চাঁদুড়িয়া, চৌগাছা, গোবরডাঙ্গা, বাদুড়িয়া, বসিরহাট, টাকী, খুলনা জেলার দেবহাটা, কুশলিয়া, বড়দল, নবেকী, বাঘের হাট পটুয়াখালি গুড়ের গঞ্জ হিসাবে প্রাধান্য পেয়েছিল।

বড় বড় চিনির কারখানাগুলি তাদের এজেন্ট বা ব্যাপারীর মারফত বিভিন্ন হাট থেকে গুড় কিনত সরাসরি উৎপাদকদের কাছ থেকে। অনেক সময় চাষিদের কাছ থেকে গুড় সংগ্রহের জন্য আশ্বিন কার্তিক মাসে চাষিদের কিছু টাকা অগ্রিম হিসাবে দিত। ব্যাপারীরা নৌকা নিয়ে সুন্দরবনের দূরতম প্রান্তে খুলনার বিভিন্ন অংশে গুড় সংগ্রহ করার জন্য হাটে যেত এবং চাষিদের কাছ থেকে গুড় সংগ্রহ করত। খুলনার বড়দল, নবেকি সে যুগে গুড়ের হাট হিসাবে বিশেষ খ্যাতি লাভ করেছিল।

শিবসা নদীর তীরে বড়দল হাট সপ্তাহে একদিন বসত। দূরদূরান্ত থেকে নৌকায় গুড় নিয়ে আসত ব্যাপারীরা। এই গুড় বাংলার বিভিন্ন প্রান্তে বড় ব্যাপারীরা চালান দিত। যশোরের চিনিকলের মালিকরা তাদের এজেন্ট মারফত এসব হাট থেকে গুড় সংগ্রহ করত। শীতকালে গুড়কে কেন্দ্র করে কুমারদের ব্যবসা তেজী হয়ে উঠত।

নানা রকমের মাটির পাত্র নিয়ে তারা হাটে যেত। গুড় বিক্রয় করে চাষিরা তাদের প্রয়োজনমতো মাটির ভাড়, জ্বালা ইত্যাদি কিনে নিয়ে বাড়ি ফিরত। খেজুর গাছ থেকে রস ধরবার জন্য ভাড় থেকে শুরু করে রস জলা দেবার পাত্র, গুড় রাখার পাত্র নানা রকমের মাটির পাত্রের প্রচলন সে যুগে ছিল।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-৬৭)

১২:০০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪