০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ভয় করলেই ভয়

  • Sarakhon Report
  • ০৬:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • 144

ভয় করলেই ভয়

নীরেন্দ্রনাথ চক্রবর্তী


 ভয় করলেই ভয়
– নীরেন্দ্রনাথ চক্রবর্তী
চলো, বেরিয়ে পড়ি।
আকাশ এখন ক্রমেই আরও রেগে যাচ্ছে।
যাক্‌।
ভয় করলেই ভয়, নইলে কিছু না।
রাস্তাময়
ইঁটের টুকরো, বোতল-ভাঙা কাচের গুঁড়ো
ছড়িয়ে আছে। থাক্ ।
যার যা ইচ্ছে করুক।
ভয় করলেই ভয়, নইলে কিছু না।
একটু-আধটু রক্ত হয়তো ঝরতে পারে। ঝরুক।
ভয় করলেই ভয়, নইলে কিছু না।
চলো, বেরিয়ে পড়ি।
দেখো, ঠিক আমরা পৌঁছে যাব।
এসো, যাই।
ঘরের মধ্যে
হাত-পা গুটিয়ে বসে থেকে
কে কবে কোন্‌খানে গিয়ে পৌঁছতে পেরেছে?
চলো, বেরিয়ে পড়ি ।
জানি, রাস্তা এখন ক্রমেই আরও তেতে উঠছে।
উঠুক।
ঘরই জ্বলে, রাস্তা কে আর জ্বালায়?
দেখতে পাচ্ছি,
ওদের চোখে বিন্দু-বিন্দু রক্ত ফুটছে।
ফুটুক।
কাউকে একবার ঘুরে দাঁড়াতে দেখলেই ওরা পালায়।
ওদের মারমুখো ওই ভঙ্গিটা তো আর কিছু নয়,
লোক-দেখানো লোক ঠকানো
ছলা। চলো বেরিয়ে পড়ি।
ভয় করলেই ভয় করলেই ভয়, নইলে দেখো,
কিচ্ছু না, কাঁচকলা।
জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ভয় করলেই ভয়

০৬:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

ভয় করলেই ভয়

নীরেন্দ্রনাথ চক্রবর্তী


 ভয় করলেই ভয়
– নীরেন্দ্রনাথ চক্রবর্তী
চলো, বেরিয়ে পড়ি।
আকাশ এখন ক্রমেই আরও রেগে যাচ্ছে।
যাক্‌।
ভয় করলেই ভয়, নইলে কিছু না।
রাস্তাময়
ইঁটের টুকরো, বোতল-ভাঙা কাচের গুঁড়ো
ছড়িয়ে আছে। থাক্ ।
যার যা ইচ্ছে করুক।
ভয় করলেই ভয়, নইলে কিছু না।
একটু-আধটু রক্ত হয়তো ঝরতে পারে। ঝরুক।
ভয় করলেই ভয়, নইলে কিছু না।
চলো, বেরিয়ে পড়ি।
দেখো, ঠিক আমরা পৌঁছে যাব।
এসো, যাই।
ঘরের মধ্যে
হাত-পা গুটিয়ে বসে থেকে
কে কবে কোন্‌খানে গিয়ে পৌঁছতে পেরেছে?
চলো, বেরিয়ে পড়ি ।
জানি, রাস্তা এখন ক্রমেই আরও তেতে উঠছে।
উঠুক।
ঘরই জ্বলে, রাস্তা কে আর জ্বালায়?
দেখতে পাচ্ছি,
ওদের চোখে বিন্দু-বিন্দু রক্ত ফুটছে।
ফুটুক।
কাউকে একবার ঘুরে দাঁড়াতে দেখলেই ওরা পালায়।
ওদের মারমুখো ওই ভঙ্গিটা তো আর কিছু নয়,
লোক-দেখানো লোক ঠকানো
ছলা। চলো বেরিয়ে পড়ি।
ভয় করলেই ভয় করলেই ভয়, নইলে দেখো,
কিচ্ছু না, কাঁচকলা।