০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ভারী বৃষ্টির কারণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র শুক্রবার পর্যন্ত বন্ধ

প্রথম আলো,

টানা দুই দিনের ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আজ মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গতকাল সোমবার রাতে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়াজনিত এই পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

বান্দরবানের দেবতাখুম

জরুরি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে জরুরি বিজ্ঞপ্তির নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে প্রবল বর্ষণে থানচি ও আলীকদম উপজেলায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। থানচির তিন্দু এলাকায় পাহাড়ি ঢলের স্রোতে সোমবার একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আলীকদমে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কিছু ফসলহানি হয়েছে এবং ঘরবাড়ি ডুবে গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

দুই সপ্তাহের চূড়া ছুঁয়েই কমল স্বর্ণের দাম

যুগান্তর,

ভূরাজনৈতিক উত্তেজনা ও ফেডারেল রিজার্ভের অপেক্ষায় স্বর্ণের দাম বেড়েছিল। দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থান স্পর্শ করার পরই মূল্যবান ধাতুটির দরপতন দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফেডের প্রভাবে কমেছে স্বর্ণের দাম।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স ৪,১৩৮.৩২ ডলারে নেমে আসে স্বর্ণের দাম। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.৪ শতাংশ কমে ৪,১৪৯.৯০ ডলারে লেনদেন হয়।

টানা ৪ দফায় কত কমল স্বর্ণের দাম

এবিসি রিফাইনারির গ্লোবাল হেড অব ইনস্টিটিউশনাল মার্কেটস নিকোলাস ফ্র্যাপেল বলেন, গত সপ্তাহের ধারাবাহিকতায় স্বর্ণের বাজার এখন একটি সমর্থন স্তর (সাপোর্ট লেভেল) তৈরি করছে। তবে বাজার মূলত ফেডের বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছে, যাতে স্বল্পমেয়াদি সুদের হার নিয়ে ফেড কী ভাবছে, সে বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যায়।

চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ার্শের প্রথম বৈঠকে ভবিষ্যতে সুদের হার কীভাবে সমন্বয় করা হতে পারে, সে বিষয়ে আগের মতো স্পষ্ট ইঙ্গিত রাখা হয়নি। তার মতে, আগাম নির্দিষ্ট দিকনির্দেশনা দিলে নতুন অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নমনীয়তা কমে যেতে পারে।

খেলাপি ঋণ কিনবে বিশেষ কম্পানি, হচ্ছে নতুন আইন

কালের কণ্ঠ,

পাহাড় সমান খেলাপি ঋণই এখন ব্যাংক খাতের সবচেয়ে বড় সংকট। এটি দীর্ঘদিন চাপের মুখে রাখছে অর্থনীতিকে।

সেখান থেকে বেরিয়ে আসতে খেলাপি ও অবলোপন করা ঋণ বিক্রির জন্য গঠন করা হচ্ছে বিশেষায়িত প্রতিষ্ঠান ‘ডিস্ট্রেসড সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি’ (ডিএএমসি)। যার মাধ্যমে ঋণ কেনাসহ পুনর্গঠন, পুনঃ তফসিল, জামানত দখল, সম্পদ বিক্রি, আদালতে মামলা পরিচালনা, প্রয়োজনে ঋণকে শেয়ারে রূপান্তরও করা হবে। প্রয়োজনে রুগ্‌ণ শিল্পপ্রতিষ্ঠানের পুনর্গঠন, আধুনিকায়ন ও নতুন বিনিয়োগের ব্যবস্থাও করতে পারবে।

খেলাপি ঋণ কিনবে বিশেষ কম্পানি, হচ্ছে নতুন আইন | কালের কণ্ঠ

দৈনিক আগামীর সময় এক প্রতিবেদনে জানায়, ডিস্ট্রেসড সম্পদ ব্যবস্থাপনা কম্পানি গঠনের জন্য ‘ডিস্ট্রেসড সম্পদ ব্যবস্থাপনা ২০২৬’ নামে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয় এই আইনের খসড়া প্রণয়ন করেছে। ওই আইনে আরো যে কাজ করতে পারবে সেটি হলো— খেলাপি ঋণ কিনতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও বিভিন্ন ফান্ডের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ তহবিল গঠন করা।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ভারী বৃষ্টির কারণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র শুক্রবার পর্যন্ত বন্ধ

১১:০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬