০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ভালোবাসার রক্তে রাঙা ‘রঙিলা কিতাব’

  • Sarakhon Report
  • ০১:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • 144

রেজাই রাব্বী

উপন্যাস থেকে রঙিন পর্দা। ওটিটিতে মুক্তি পাওয়া কিঙ্কর আহসানের উপন্যাসের গল্পে ‘রঙিলা কিতাব’ পরিচালক অনম বিশ্বাসের সুনিপুণ নির্মান। উল্লেখ্য পরীমনি, মোস্তাফিজুর নূর ইমরান, ফজলুর রহমান বাবু, শিমুল শর্মা, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের সহ প্রত্যেকেই নিজস্ব জায়গা থেকে দারুণ অভিনয় করেছেন। বলা যায় মিউজিক, সিনেমাটোগ্রাফি ও লোকেশন এই বিষয়গুলো সিরিজটাকে আরো একধাপ এগিয়ে তুলেছে।

‘রঙিলা কিতাব’ সিরিজটির পর্ব সংখ্যা ৮ টি এবং প্রতিটি পর্ব ১৯ থেকে সর্বোচ্চ ২৩ মিনিট পর্যন্ত। গল্পে দেশের গ্রামীন প্রেক্ষাপট এবং প্রকৃতির সাথে চরিত্রগুলোর সম্পর্ক খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। থ্রিলার, প্রেম, রাজনীতি, প্রতিশোধ, এবং ক্ষমতার লড়াই মিলে গভীর কাহিনির ‘রঙিলা কিতাব’ সিরিজটি হইচই—এ প্রকাশিত হয়েছে। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে গ্যাংস্টার প্রদীপ ও তার গর্ভবতী স্ত্রী সুপ্তিকে নিয়ে গড়ে ওঠে। গ্যাংস্টার প্রদীপ ও গর্ভবতী সুপ্তির চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও পরীমনি।

সুপ্তির চরিত্রে পরীমনির মায়াবী উপস্থিতিতে অত্যন্ত সাবলীল অভিনয় করেছেন।রঙিলা কিতাব বরিশালের মফস্বল শহরে সুপ্তি আর প্রদীপের গভীর ভালোবাসা আবার কখনো প্রদীপের বিশ্বাসঘাতকতার কাহিনী দেখা যায়। গল্পে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে নিজেকে ফুটিয়ে তুললেন সুপ্তি অর্থাৎ পরীমনি। সিরিজটিতে গুলি করে হুটহাট অনেক খুনের দৃশ্য দেখানো হয়েছে।

গল্পে প্রদীপের কেবল ব্যক্তিগত সংগ্রামই নয় উঠে আসে ন্যায় প্রতিষ্ঠা, বৃহত্তর রাজনৈতিক এবং সামাজিক দ্বন্দ্ব। নওরোজ শাহ চরিত্রে ফজলুর রহমান বাবুও দুর্দান্ত অভিনয় করেছেন। বলা যায়, সিরিজজুড়ে মোস্তাফিজুর নূর ইমরান, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক তাদের প্রতিভা দেখিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ভালোবাসার রক্তে রাঙা ‘রঙিলা কিতাব’

০১:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪