১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মধ্যরাতে রাজধানীতে তিন বাস ও প্রাইভেটকারে আগুন

রাতজুড়ে রাজধানীতে একাধিক অগ্নিকাণ্ড

সোমবার দিবাগত মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় তিনটি বাস ও একটি প্রাইভেটকারে আগুনের ঘটনা ঘটে। যাত্রাবাড়ী, রায়েরবাগ, উত্তরা ও বসুন্ধরা গেট এলাকায় পরপর এই আগুন লাগার ঘটনা আতঙ্ক সৃষ্টি করে।

যাত্রাবাড়ী ও রায়েরবাগে বাসে আগুন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন জানান, প্রথমে রাত ১২টা ৫৪ মিনিটে রায়েরবাগ এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুনের খবর আসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াইটার মধ্যে আগুন নেভায়। প্রাথমিকভাবে বাসটির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বসুন্ধরা গেটে প্রাইভেটকারে আগুন

রাত ২টা ৩৫ মিনিটের দিকে ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

উত্তরায় আরেকটি বাসে আগুন

সবশেষে ভোর ৪টার দিকে উত্তরা সোনারগাঁও জনপদ এলাকার খালপাড়ে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ৪টা ২০ মিনিটে আগুন নিভিয়ে ফেলে।

আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে

সবগুলো বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল। যদিও এসব ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে মধ্যরাতজুড়ে এই পরপর অগ্নিকাণ্ডে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

#আগুন #রাজধানী #যাত্রাবাড়ী #রাইদা_পরিবহন #বসুন্ধরা #ফায়ার_সার্ভিস

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মধ্যরাতে রাজধানীতে তিন বাস ও প্রাইভেটকারে আগুন

১১:১৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫