০৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মনের মতো চরিত্র পেলে আবারও অভিনয়ে ফিরব: ঈশিতা

  • Sarakhon Report
  • ০১:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • 152
রেজাই রাব্বী ও  শাহ আলম

ঢালিউডের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা রুমানা রশিদ ঈশিতা। টিভি নাটকে পথচলা অনেক বছরের দর্শকপ্রিয় এই অভিনেত্রীর। আগের মতো এখন নাটক বেশি না করলেও মাঝে মাঝে কিছু কাজ করে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয় জীবনে ঈশিতার রয়েছে বর্ণাঢ্য ক্যারিয়ার। তবে এখন আর সেভাবে তাকে পর্দায় দেখা যায় না। পরিবার নিয়েই তার ব্যস্ততা। ক্যারিয়ারের নানা প্রসঙ্গ নিয়ে কথা হয় এই অভিনেত্রীর সঙ্গে। 
টিভি নাটকে আপনার অভিজ্ঞতার কথা জানতে চাই-
বিটিভি থেকেই আমার শুরু। এক সময় বিটিভিতে অনেক কাজ করেছি। প্যাকেজ আসার পরও অনেক কাজ করেছি। বিটিভিতে গেলে নস্টালজিক হয়ে পড়ি। বিটিভিকে মিস করি অনেক। বিটিভির সবরকমের সুব্যবস্থার কথা বলতেই হয়। সবকিছু বদলায়। আমরাও বড় হচ্ছি। কাজের পরিধি বেড়েছে। লম্বা জার্নির পেছনে ফিরে তাকালে অনেক কথা মনে পড়ে। কত অভিজ্ঞতা একজীবনে হয়েছে কাজ করতে গিয়ে। এটুকু বলব- শিল্পী জীবন হলো মানুষের ভালোবাসার জীবন। কাজ দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকা যায়।

এখন আপনাকে পর্দায় দেখা যায় না বললেই চলে। আপনাকে ফের কবে পর্দায় দেখতে পাবো?

পর্দার পেছনেই এখন সব ব্যস্ততা। তবে মনের মতো চরিত্র পেলে আবারও অভিনয় করব। এমনকি এখন যে ধরনের মানসম্পন্ন সিনেমা নির্মিত হচ্ছে, সেগুলোতেও কাজ করার ইচ্ছা আছে।
আপনি একজন প্রতিষ্ঠিত শিল্পী, মানুষের ভালোবাসা পাওয়াটাকে কীভাবে দেখেন?
আমি মনে করি মানুষের ভালোবাসা পাওয়ার মতো বড় আর কিছু নেই। মানুষ আমাকে এতটা ভালোবাসেন, এর চেয়ে বড় প্রাপ্তি কি আর হতে পারে? কাজ কম বা বেশি বড় কথা নয়। ভালো কাজের সংখ্যাটা কতটা সেটাই বড় কথা। দর্শকরা কিন্ত ভালো কাজটাকে মনে রাখেন। এখনো কাজ করতে চাই, কিন্ত ভালো কাজ হতে হবে।

এখনকার  নাটকগুলো কেমন লাগে আপনার?
 অনেক ভালো গল্পের নাটক হচ্ছে। নাটকের গল্পটা আসল। তারপর পরিচালনা এবং অভিনয়। নাটকের গল্প শক্তিশালী হলে দর্শকরা অবশ্যই দেখবেন। এই ধরণের কাজ বেশি বেশি চাই।
জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মনের মতো চরিত্র পেলে আবারও অভিনয়ে ফিরব: ঈশিতা

০১:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪