০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মহাকাশে খনিজ সম্পদ আহরণ করবে চীনের তৈরি রোবট

  • Sarakhon Report
  • ০৯:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • 203

চীনের বিজ্ঞানীরা মহাকাশে খনিজ সম্পদ আহরণের জন্য বিশেষ রোবট তৈরির কাজ করছেন। এই রোবটগুলো মহাকাশের চরম প্রতিকূল পরিবেশে (যেমন: খুব কম মাধ্যাকর্ষণ, প্রচণ্ড ঠান্ডা) কাজ করতে পারবে।

চায়না ইউনিভার্সিটি অফ মাইনিং অ্যান্ড টেকনোলজির গবেষকরা মহাকাশের পরিবেশের মতো সিমুলেশন তৈরি করার জন্য বিশেষ প্রশিক্ষণ ক্ষেত্র তৈরি করেছেন। অধ্যাপক লিউ সিনহুয়া তার গবেষণাগারে একটি বিশেষ বালির বাক্স তৈরি করেছেন। এই বাক্সটি রোবটগুলোর প্রাথমিক প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে।

চায়না ইউনিভার্সিটি অফ মাইনিং অ্যান্ড টেকনোলজির মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিং স্কুলের সহযোগী অধ্যাপক হুয়া তেচেং বলেন, আমাদের তৈরি সেটআপে গ্রহাণু এবং মহাকাশের মতো পরিবেশ তৈরি করা হয়েছে। যেমন গ্রহাণুর উপরিভাগ, যা আলগা মাটি ও পাথরে ভরা। মহাকাশের মতো খুব কম মাধ্যাকর্ষণ।

এই নকল মহাকাশ পরিবেশে কঠিন প্রশিক্ষণ দিয়ে রোবটগুলোকে তৈরি করা হয়েছে। রোবটগুলো এখন কঠিন জায়গাতেও কাজ করতে পারে। এদের ছয়টি পা ও বিশেষ যন্ত্র থাকায়, তারা উঁচু-নিচু জায়গায় চলতে পারে এবং প্রয়োজনে নিজেদের আকার পরিবর্তন করে কাজ করতে পারে।

আরও ভালো প্রশিক্ষণের জন্য, রোবটগুলোকে চায়না ইউনিভার্সিটি অফ মাইনিং অ্যান্ড টেকনোলজির বিশেষ গবেষণাগারে পাঠানো হয়। সেখানে চাঁদের মতো কঠিন পরিবেশে কাজ করার প্রশিক্ষণ দেওয়া হয়।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মহাকাশে খনিজ সম্পদ আহরণ করবে চীনের তৈরি রোবট

০৯:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫