১২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত এক ব্যক্তি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রাজিব (৪০)। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের দাবি, রাত প্রায় ২টার দিকে গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাজিব জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করেন। এ সময় তার কয়েকজন সহযোগী বাইরে অবস্থান করছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে তা বাইরে থাকা সহযোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ধস্তাধস্তিতে আহত গৃহকর্তা

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

চুরির বিষয়টি টের পেয়ে গৃহকর্তা হাকিম আলী অভিযুক্ত ব্যক্তিকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে হাকিম আলী মাথায় আঘাত পান। পরে তাকে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন রাজিবকে আটক করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, এরপর তাকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের তদন্ত শুরু

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত এক ব্যক্তি

০২:৪৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬