১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৩২)

  • Sarakhon Report
  • ০৫:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • 155

সুবীর বন্দ্যোপাধ্যায়

কলম্বিয়ান পরবর্তী যুগ (Post Colombian Period)

কলম্বিয়ান পরবর্তী মায়া এই যুগটির সঙ্গে কলম্বাস-এর নামই যুক্ত।সমুদ্র পর্যটক কলম্বাস যখন ১৫০৩-০৪-এ দ্বিতীয়বার ভ্রমণ করেন তখনই তিনি ইউকাতান নামে একটি স্বতন্ত্র দেশের নাম শোনেন।এই সময়েই কলম্বাস কিউবার দক্ষিণ-পশ্চিম অংশে দেখেন কিছু সুতিরপোশাক পরা ভারতীয়। বলা হয় ভারতবংশোদ্ভূত জনসমাজ চলে এসেছিল প্রাচীন মায়া-সভ্যতার থেকে। আক্রমণটি ঘটেছিল কোজুমেল (Cozumel)-এর দ্বীপে এবং এরপর কিছু লোককে বন্দী করা হয় এবং দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।

স্প্যানিশরা কিউবার ঔপনিবেশিক অভিযান থেকে উৎসাহ পেয়ে ক্যারিবীয় করডোবায় প্রবেশ করে এবং ১৫১৭ সাল নাগাদ ইউকাতান অঞ্চলে অভিযান শুরু করে কিন্তু মায়াদের কাছে পর্যুদস্ত হয়। এরপরে ১৫১৯ সালে করতেস (Kortes) ভোরাক্রুজ (Veracruz)-এ অবতরন করে।

১৫২৬ সালে ফ্রানসিসকো মনটেখো (Francisco Montejo) ইউকাতান দখল করে নেয়। মায়া জনসমাজ দখলদারদের বিরুদ্ধে প্রায় কুড়ি বছর সংগ্রাম চালিয়েছিল। মায়াদের মধ্যে কষ্ট, লড়াই, ধৈর্য ধরার ক্ষমতা কত গভীর তা ঐ যুদ্ধ থেকে বোঝা গিয়েছিল।

তবে এই মরণপণ লড়াই চালিয়েও শেষ পর্যন্ত তাদের মন্তেখোর কাছে হার মানতে হয়েছিল। মায়াদের বলি দিয়েছিল স্প্যানিশ শাসক মন্তেখো। অত্যাচার ও নানারকম চাপে বাধ্য হয়ে মায়ারা একরকম গ্রামে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল এবং সরকারকে চড়া হারে কর দিতে হয়েছিল। এই কর ও অন্যান্য অত্যাচারের বিরুদ্ধে মাঝে মধ্যেই বিদ্রোহ করেছিল মায়ারা।

(চলবে)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৩১)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৩১)

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৩২)

০৫:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪