০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ হস্তক্ষেপে ঘুরে দাঁড়াল ইয়েন, আরও পদক্ষেপের ইঙ্গিত সিন্ধু পানি চুক্তি: ছয় দশক পর বদলে যাওয়া বাস্তবতায় নতুন হিসাবের সময় ভাঁজযোগ্য আইফোনের উৎপাদন দিনে মাত্র কয়েকশ, বাজারে সরবরাহ নিয়ে শঙ্কা ট্রাম্পের নতুন দাবি: ইউক্রেনকে দেওয়া শত শত বিলিয়ন ডলার ইউরোপের কাছ থেকে ফেরত চান রাশিয়ার নাশকতায় ইউরোপে বাড়ছে সংঘাতের ঝুঁকি, চাপে ন্যাটো ছয় মাসের যুদ্ধে আরও আত্মবিশ্বাসী ইরান, বাড়তে পারে সংঘাত

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৭০)

  • Sarakhon Report
  • ০৬:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • 165

সুবীর বন্দ্যোপাধ্যায়

মায়াদের বর্তমান সমাজ পশ্চিমী সভ্যতায় একটি স্থান অর্জন করেছে একথা নিঃসন্দেহে বলা যায়। এই চিহ্ন তারা তৈরি করতে পেরেছে নিজেদের বৈশিষ্ট্যর জোরেই। কিন্তু একথা কিছু প্রত্নঐতিহাসিক মনে করেন যে পশ্চিমী দেশ এবং স্পেনীয় শক্তি মায়াদের জন্য কিছু করেনি এবং এইসঙ্গে মায়াদের উপর নিক্ষেপ করা হয়েছিল যুদ্ধ, হিংসা, অত্যাচারের মত ধারাবাহিক যন্ত্রণা।

এই নীরব অবহেলা, অবজ্ঞা মায়াদের সামাজিকীকরণের উপরেও খারাপ প্রভাব ফেলেছিল। শিক্ষা, চিন্তা-ভাবনা, ছোটদের বিদ্যালয়ে এই ধারণা গেঁথে দেওয়া হয়েছিল যে সভ্যতা, সংস্কৃতির ধ্বংসাবশেষ একটি বড় সভ্যতার অতীতমাত্র। কিন্তু এই মহান সভ্যতা ও সংস্কৃতি যে মায়াদের নিজস্ব ঘরানা বা অতীত সে সম্পর্কে আগন্তুক শাসকরা নীরব ছিল।

উপরন্তু তাদের গ্রীক,রোমান, আমেরিকান গৃহযুদ্ধ সম্পর্কে ওয়াকিবহাল করা হয়েছিল। এই সচেতন, অবজ্ঞা সত্ত্বেও মায়ারা এখনো মনে করে যে তাদের মধ্যে আছে ঐতিহাসিক গুরুত্ব এবং এই ঘরানা বহু প্রাচীনতার উপাদন নিয়ে সমৃদ্ধ। মায়ারা অনেক সময় এখন নিজেদের মায়া-প্রজন্মের বলে ভাবে না, নিজেদের প্রাচীন ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মনে করতে বেশি পছন্দ করে।

কিন্তু মেক্সিকো, বেলিজ, গুয়াতেমালায় বসবাস করেন এমন ৯০ লক্ষ মায়া আজ পর্যন্ত নিজেদের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়নি। নিজেদের সাবেকি সংস্কৃতিকে নানা কৌশল এবং সংগ্রামের মধ্য দিয়ে বাঁচিয়ে রেখেছে।

(চলবে)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৬৯)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৬৯)

জনপ্রিয় সংবাদ

আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৭০)

০৬:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪